এক্সপ্লোর

Weather Update : উধাও হবে শীত, নাকি কনকনে ঠান্ডা ? বড়দিন থেকেই তাপমাত্রায় বড় বদল, আবহাওয়া দফতর দিল বড় আপডেট

Winter Update : কুয়াশার জন্য গত কয়েকদিনে তাপমাত্রা কমছিল। গতকাল থেকে স্বাভাবিকের থেকে সামান্য বেশি হয়েছে তাপমাত্রা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রাজ্য জুড়ে শীতের দাপট। তবে, সোমবারের মতো আজও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। গতকাল, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ছিল শূন্য দশমিক ৭ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।          

মঙ্গলবার সেই একই তাপমাত্রা বহাল থাকল কলকাতায়। কুয়াশার জন্য গত কয়েকদিনে তাপমাত্রা কমছিল। গতকাল থেকে স্বাভাবিকের থেকে সামান্য বেশি হয়েছে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার অর্থাৎ বড়দিন থেকে ফের তাপমাত্রা কমে যেতে পারে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে কোনও সতর্কতা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে, শীতকালে স্বাভাবিকভাবে যেমন থাকে। আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে।          

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। বছরের শেষ কয়েকটা দিনে জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবে রাজ্য়বাসী। সপ্তাহভর থাকবে, ঘন কুয়াশার দাপট। মালদা-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশ অনেকটাই কম। আগামী কয়েকদিনও আবহাওয়ায় থাকবে শীতের আমেজ। 

সর্বনিম্ন তাপমাত্রা উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলাতে স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারবে বলে অনুমান। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পরিবর্তন নেই তারপর দু তিন দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে কিছু এলাকায়। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা সম্ভাবনা। 

উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। উপরের দিকের পাঁচ জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

সেরা শিরোনাম

Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget