এক্সপ্লোর

Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ

Saraswati Puja Weather : গত কয়েকদিন ধরেই স্বাভাবিকের উপরে ছিল তাপমাত্রা। সরস্বতীপুজোয় কাঁপতে কাঁপতে অঞ্জলি দিতে হয়নি।

কলকাতা : ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। সরস্বতী পুজোর পরেই নামল পারদ। কখনও ছুটছে ঘাম, কখনও এক ধাক্কায় নামছে পারদ। ফেব্রুয়ারির শুরুতে খামখেয়ালি পারদের ওঠানামা। সূর্য-ধোওয়া ভোর নয়,  মঙ্গলে ঘুম ভাঙল কুয়াশার চাদর সরিয়ে। সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা কুয়াশাচ্ছন্ন। বেলা গড়াতে ক্রমশ পরিষ্কার হতে থাকে আকাশ। 

গত কয়েকদিন ধরেই স্বাভাবিকের উপরে ছিল তাপমাত্রা। সরস্বতীপুজোয় কাঁপতে কাঁপতে অঞ্জলি দিতে হয়নি। বরং বেলা বাড়তে প্রয়োজন হয়েছে পাখার। আবহাওয়া দফতর জানিয়েছিল,  বসন্ত পঞ্চমীর পর থেকে দু তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। ঘটল তেমনটাই। সরস্বতী পুজোর পরেই নামল পারদ।

কলকাতার আবহাওয়া 
 কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪। অনেকদিন পর সূর্যের দেখা মিলল একটু বেলা গড়াতে। সপ্তাহভর দক্ষিণবঙ্গে ওঠানামা করবে পারদ। এমনটাই ইঙ্গিত আবহাওয়ার বুলেটিনে। আপাতত শীতের কামড় না থাকলেও, আমেজ বজায় থাকবে বঙ্গজুড়ে। উত্তরবঙ্গেও কুয়াশার দাপট রয়েছে অব্যাহত। কোথাও কোথাও দৃশ্যমানতা তলানিতে ঠেকার আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকের ওপরেই রাত ও দিনের তাপমাত্রা থাকবে। শহরে বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইক-এন্ডে ফের তাপমাত্রা কিছুটা কমবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ  বোঝা যাবে।  বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে। তারপর আবার তাপমাত্রা বাড়বে।  ফের নিম্নমুখী হবে সপ্তাহান্তে। এভাবেই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে শীতের বিদায় পর্ব। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  ঘন কুয়াশা থাকবে জেলায় জেলায়।  উত্তরবঙ্গের চার জেলা এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটার নেমে যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। তবে আগামী কয়েকদিন তাপমাত্রার নামা-ওঠা চলতেই থাকবে। 


আগামী সাত দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে। তালিকা রইল সরাসরি আইএমডি-র ওয়েবসাইট থেকে।  
Source : https://city.imd.gov.in/

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings
04-Feb 18.0 27.0 Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ Fog/mist in the morning and partly cloudy sky later Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ No warning
05-Feb 20.0 28.0 Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ Moderate Fog Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ No warning
06-Feb 19.0 28.0 Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ Mainly Clear sky Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ No warning
07-Feb 16.0 27.0 Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ Mainly Clear sky Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ No warning
08-Feb 15.0 26.0 Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ Mainly Clear sky Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ No warning
09-Feb 16.0 26.0 Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ Mainly Clear sky Weather Update : যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত? সরস্বতী পুজোর পরেই এতটা নামল পারদ No warning

 

সেরা শিরোনাম

Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget