এক্সপ্লোর

West Burdwan: অন্ডালের পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকা, আহত দুই কর্মী

ক্যাশবাক্স ভেঙে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো নগদ লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা...

মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: পেট্রোল পাম্পে সশস্ত্র দুষ্কৃতীদলের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। 

অভিযোগ, রাত ১টা নাগাদ ৬-৭ জনের দুষ্কৃতীদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় পেট্রোল পাম্পে। এসেই মারধর শুরু করে পাম্পে কর্মরত কর্মচারীদের। 

অভিযোগ, বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় ২ কর্মীর। অফিসের ক্যাশবাক্স ভেঙে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত দুবচুরুরিয়া মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কের পাশেই। পাম্পের কর্মী আকাশ ভিভোর জানান, ৬-৭ জনের দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রোল পাম্পের ক্যাশবাক্সে হামলা চালায়। কর্মরত পাম্পের কর্মীদের মারধর করা হয়। 

সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যাচ্ছে, একে একে ঢুকে এল দুষ্কৃতীরা। কারও হাতে আগ্নেয়াস্ত্র, তো কারও হাতে ধারালো অস্ত্র।

তারপরই শুরু লুঠপাট। পাম্পের অফিস ঘরে ঢুকেই এক কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছে দু-তিন দুষ্কৃতী।  অন্য দুষ্কৃতীরা ততক্ষণে ক্যাশবক্স খুলে লুঠপাট শুরু করে দিয়েছে। 

দুষ্কৃতীদের মারের আঘাতে পেট্রোল পাম্পের এক কর্মী গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি। পেট্রোল পাম্পের মালিক সুকুমার পাণ্ডে জানান, এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি। এমনকি ছোটখাটো চুরির ঘটনাও ঘটেনি এই পাম্পে।

তিনি বলেন, চার বছর ধরে পাম্প চালাচ্ছি। আগে কখনও হয়নি। আমাদের ভয় বেড়ে গেল। চার জন কর্মীকে মারধর করেছে। সেখানে আজ একেবারে সশস্ত্র ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পাম্পের কর্মীদের মারধর করে ডাকাতি করে। পাম্পের ক্যাশবাক্সে থাকা ১ লক্ষ ৬০ হাজার টাকার মতো নগদ নিয়ে যায়।  

পাম্পের মালিকের অনুমান, এই ঘটনা পূর্বপরিকল্পিত হতেও পারে অথবা কেউ কোনও শত্রুতার কারণেও এঘটনা ঘটে থাকতে পারে। তবে জাতীয় সড়কের একেবারে পাশেই এরকম দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget