এক্সপ্লোর

West Burdwan News: 'দ্রৌপদী মুর্মুকেই ভোট দিতে হবে' সাংবাদিক পরিচয়ে তৃণমূল বিধায়কদের হুমকির অভিযোগ

West Burdwan: 'রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে হবে। কথা বলতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। না মানলে, CBI-ED’র মুখে পড়তে হবে। সাংবাদিক পরিচয় দিয়ে হুমকি

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সাংবাদিক পরিচয় দিয়ে তৃণমূল (TMC) বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগ। পশ্চিম বর্ধমানের (West Burdwan) দুর্গাপুরের স্টিল টাউনশিপে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের দাবি, তিনি ভুল বোঝাবুঝির শিকার। ধৃতের ২ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। 

কী বলছেন তৃণমূল বিধায়ক: রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) ভোট দিতে হবে। কথা বলতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে। না মানলে, CBI-ED’র মুখে পড়তে হবে। সাংবাদিক পরিচয় দিয়ে, এক ব্যক্তি তাঁকে ফোন করে এমনই নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। 

তাঁর অভিযোগের ভিত্তিতেই, সঞ্জয় সিং নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিধায়কের দাবি, ধৃত ব্যক্তি একটি দৈনিক সংবাদপত্রের সাংবাদিক। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, আমাকে ফোন করে বলে রাষ্ট্রপতি পদপ্রার্তী দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে হবে। তিনি বলেন, এর জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে বলেন। আমি বলি, আমি তৃণমূল করি, কেন বিরোধী দলনেতার সঙ্গে কথা বলব? এরপরই সিবিআই - ইডি নিয়ে ভয় দেখান।

কী দাবি বিজেপির? পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের দাবি, দৈনিক সংবাদপত্রের এই সাংবাদিক, জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংকেও ফোন করে একই হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, আমার সঙ্গে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং-এর দেখা হয়েছিল। ওকেও ফোন করে। তাঁকেও দল থেকে স্থানীয় থানায় অভিযোগ জানাতে বলে। গোটা বিষয়ের সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করেছে বিজেপি। 

এ দিকে তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতে, স্টিল টাউনশিপের বাড়ি থেকে সঞ্জয় সিং নামে এই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর অবশ্য দাবি, ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন তিনি। ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলে, তাঁকে ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন: Suvendu Adhikari: ধনকড়ের ইস্তফায় আপাতত বাংলার দায়িত্বে মণিপুরের রাজ্যপাল, স্বাগত জানালেন শুভেন্দু

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget