এক্সপ্লোর

West Burdwan News: অন্ধকারে মগ ডালে কে ও? কার আওয়াজ?  আলো ফেলতেই হুলুস্থুলু

West Burdwan News: কয়েকজন সাহস করে এগিয়ে যান আলো নিয়ে। গাছের মগডালে আলো ফেলতেই  দেখা যায় কে একজন মগডালে চড়ে বসে রয়েছে। আরও ভালো করে দেখে বোঝা গেল, গাছের ডালে চড়ে বসেছে এক তরুণী।  

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:  তখন অন্ধকার নেমে এসেছে,  ওই জায়গায় এমনিতে আলো কম। গা ছমছমে পরিবেশ। হঠাৎই গাছ থেকে এল আওয়াজ। অন্ধকারে সেই আওয়াজ যেন বুকে কাঁপুনি ধরিয়ে দেয় স্থানীয়দের।  গাছের মগ ডালে ওটা কে? কয়েকজন সাহস করে এগিয়ে যান আলো নিয়ে। গাছের মগডালে আলো ফেলতেই  দেখা যায় কে একজন মগডালে চড়ে বসে রয়েছে। আরও ভালো করে দেখে বোঝা গেল, গাছের ডালে চড়ে বসেছে এক তরুণী।   মানসিক ভারসাম্যহীন ওই তরুণীর দুর্গাপুরের ধুনরা প্লটের একটি গাছে চড়ে বসার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁকে বারবার গাছ থেকে নামতে বললেও তিনি রাজি হননি। 

খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী। দমকলবাহিনীর কর্মীরা গাছ থেকে ওই তরুণীকে উদ্ধার করে। দুর্গাপুর থানায় ওই তরুণীকে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ওই তরুণীর বাড়ি অন্নপূর্ণানগরে। চিকিৎসার অভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। বেনাচিতি বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াযন ওই মানসিক ভারসাম্যহীন তরুণী। এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক মহিলার গাছে চড়ে বসার ঘটনা সামনে এসেছিল। নিজেকে ভগবান দাবি করে বট গাছে চড়ে বসেছিলেন ওই মহিলা। ওই মহিলাকে গাছ থেকে নামাতে হিমশিম খেতে হয় ঘাটাল ফায়ার ব্রিগেডের কর্মীদের। দাসপুর থানার আনন্দ গড়ে ওই মহিলা নিজেকে ভগবান দাবি করে বট গাছের মগডালে চড়ে বসেন। সেই গাছের পাশেই ছিল হাইটেনশন বিদ্যুতের তার। জানা গিয়েছিল, ৪৫ বছর বয়সী ওই মহিলা দিদির বাড়িতেই থাকেন। ঘটনার দিন দুপুরে হঠাৎ করেই বট গাছের মগডালে ওই মহিলাকে এলাকার লোক দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ফায়ার ব্রিগেডকে খবর দেয়। অনেক কষ্টে ফায়ার ব্রিগেড মহিলাকে গাছ থেকে নিচে নামিয়ে আসতে সক্ষম হয়।  নামায় কারণ গাছের নিচে ছিল বিদ্যুতের তার। বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  তারপর ফায়ার ব্রিগেডের কর্মীরা ওই মহিলাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।  প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে এই কর্মকাণ্ড। পরিবার সূত্রে জানা গিয়েছিল, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget