এক্সপ্লোর

Raju Sahani: চিটফাণ্ড মামলায় রাজু সাহানির হেফাজতের মেয়াদ শেষ, আজই তোলা হবে আদালতে

Chit Fund Case: চিটফাণ্ড মামলায় রাজু সাহানির ৫ দিনের হেফাজতের মেয়াদ শেষ। হালিশহর পুরসভার চেয়ারম্যানকে আজ ফের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে।

কলকাতা: চিটফাণ্ড মামলায় (Chit Funda Case) রাজু সাহানির (Raju Sahani) ৫ দিনের হেফাজতের মেয়াদ শেষ। হালিশহর পুরসভার চেয়ারম্যানকে আজ ফের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। সকাল ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে রাজুকে নিয়ে আসানসোল রওনা দেন সিবিআই অফিসাররা (CBI)। সিবিআই সূত্রে দাবি, রাজুর বিপুল সম্পত্তি, বাড়ি ও রিসর্ট থেকে টাকা উদ্ধারের ঘটনায় আরও অনেক তথ্য জানা বাকি। সেই কারণেই তৃণমূল নেতা রাজু সাহানিকে ফের নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। খবর সূত্রের। 

রাজু সাহানির রিসর্ট ও লাগোয়া বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা,  আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ উদ্ধার

সিবিআই সূত্রে দাবি,  তল্লাশিতে রাজু সাহানির রিসর্ট ও লাগোয়া বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পত্তির নথি, একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ উদ্ধার হয়। সিবিআই সূত্রে দাবি, ধৃত রাজুর নামে তাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও মিলেছে। সিবিআই সূত্রে দাবি,  ‘বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর তদন্ত করতে গিয়ে সৌম্যরূপ ভৌমিক নামে একজনের নাম উঠে আসে। নথি পরীক্ষা করে দেখা যায়, ওই ব্যক্তির নামে প্রচুর টাকা পাঠানো হয়েছে। কিন্তু সেইসব টাকাই ঢুকেছে রাজু সাহানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে।  এরপরই সিবিআই স্ক্যানারে চলে আসেন হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু। আর কোথায় কোথায় তাঁর সম্পত্তি আছে, সেইসব সম্পত্তির উত্‍স কী, তা খতিয়ে দেখার কাজ করেছে সিবিআই। 

আরও পড়ুন, বাগুইআটিকাণ্ডে তদন্তে সিআইডি-র হোমিসাইড শাখা

চিটফান্ড থেকে প্রচুর টাকা প্রোটেকশন মানি নিয়েছেন রাজু সাহানি

সূত্রের দাবি, সেই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠানো হয়েছিল। সিবিআই সূত্রে দাবি, সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড থেকে প্রচুর টাকা প্রোটেকশন মানি নিয়েছেন রাজু সাহানি। মাঝেমধ্যেই তাঁর কাছে মোটা টাকা পৌঁছে যেত। সিবিআই সূত্রে দাবি, টাকা কোথা থেকে এল, কেন এত টাকা বাড়িতে রাখা ছিল, তার সদুত্তর দিতে পারেননি হালিশহর পুরসভার চেয়ারম্যান। সেই কারণেই গ্রেফতার। মূলত, চিটফান্ডকাণ্ডে হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানিকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু কে এই রাজু সাহানি? ধৃতের বাবা লক্ষণ সাহানি বাম আমলে হালিশহরের দোর্দণ্ডপ্রতাপ সিপিএমের কাউন্সিলর ছিলেন। কয়েকবছর আগে তিনি তৃণমূলে যোগ দেন। সেইসঙ্গে দলবদল করেন ছেলেও। গত পুরসভা নির্বাচনে হালিশহরের ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget