এক্সপ্লোর

West Burdwan : বেহাল রাস্তা সংস্কার নিয়ে একে অপরকে দোষারোপ তৃণমূল-বিজেপির, সমস্যায় কয়েক হাজার গ্রামবাসী

ভোটের সময় হলেই এলাকার নেতারা রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু ভোট পেরিয়ে গেলেই তাঁদের আর কারও দেখা পাওয়া যায় না। এতদিনেও সংস্কার তো হয়ইনি। উল্টে রোজ রোজ আরও বেহাল হচ্ছে রাস্তা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : রাস্তার বেহাল অবস্থায় দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। আর সেই বেহাল রাস্তা সংস্কার করা নিয়েই একে অপরের বিরুদ্ধে দায় চাপাল তৃণমূল ও বিজেপি। রাজনৈতিক তরজার মাঝে নিত্যদিনের ভোগান্তিতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

জানা যাচ্ছে, কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে ভালুককোন্দা, সারেঙ্গা, পরডিহা-সহ আরও বেশ কয়েকটা গ্রাম। আদিবাসী গ্রামগুলির বাসিন্দারা অন্যের জমিতে চাষ করে কোনওক্রমে দিনযাপন করেন। দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষগুলোর জীবনে এমনিতেই নিদারুণ সমস্যা। ভালুককোন্দা থেকে গোপালপুর যাওয়ার রাস্তার মধ্যে প্রায় আট কিলোমিটার রাস্তাও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা বেশ কয়েকবার রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলনও করেছেন। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যাচ্ছে, কিছুদিন আগেই গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সামনে আদিবাসীদের আন্দোলনের ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই সময় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু মিথ্যে প্রতিশ্রুতির বোনা জালে তাঁদের জীবন এখনও জড়িয়ে রয়েছে বলে অভিযোগ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। 

তাঁরা আরও অভিযোগ জানাচ্ছেন যে, ভোটের সময় হলেই এলাকার নেতারা রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট পেরিয়ে গেলেই তাঁদের আর কারও দেখা পাওয়া যায় না। এতদিনেও কোনওরকম সংস্কার তো হয়নি। উল্টে রোজ রোজ আরও বেহাল হচ্ছে রাস্তা। ফলে রোজই দুর্ঘটনা ঘটছে। শুধু তাই নয়, এলাকায় কারও শরীর খারাপ হলেও রাস্তার বেহাল অবস্থার জন্য কোনও গাড়ি আসতে চায় না। ভয়াবহ এই পরিস্থিতির ফলে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চিকিৎসার অভাবে বেঘোরে প্রাণও যাচ্ছে এলাকাবাসীর। বারবার বিষয়টা নিয়ে পঞ্চায়েতে এবং এলাকার নেতাদের জানানোর পরও কোনও সুরাহা মেলেনি। 

রাস্তা সারাইয়ের প্রসঙ্গকে হাতিয়ার করে এলাকায় বিজেপি-তৃণমূল দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, রাস্তায় সংস্কারের দায় বিজেপির বলে দায়মুক্ত হওয়ার চেষ্টা করছেন পঞ্চায়েত সমিতির সদস্য। পাশাপাশি এলাকার বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছেন যে, বারবার পঞ্চায়েতকে রাস্তা সারাইয়ের ব্যাপারে জানানোর পরও হচ্ছে হবে করে কাজ ফেলে রেখেছে। এলাকার মানুষের সমস্যা হচ্ছে। কিন্তু নিজেদের দ্বন্দ্ব বিজেপির ঘাড়ে চাপিয়ে দায়মুক্ত হতে চাইছে তৃণমূল। বিজেপির পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি রমন শর্মারও একই অভিযোগ। তৃণমূল-বিজেপির এই দড়ি টানাটানিতে এলাকাবাসীদের সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। বেহাল রাস্তা দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করছেন কয়েক হাজার গ্রামবাসী। তাঁরাও হুঁশিয়ারি দিয়েছেন যে, এবার রাস্তা সংস্কার না হলে তাঁরা ভয়ঙ্কর আন্দোলনে নামবেন বলে। 

সেরা শিরোনাম

Kolkata: নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget