এক্সপ্লোর

West Burdwan News: কাটমানির ভাগ-বাটোয়ারা নিয়ে তৃণমূলের কর্মিসভায় নেতা-নেত্রীর বচসা

TMC Chaos: তৃণমূলের কর্মিসভায় তুমুল হই হট্টগোল। নিজের দলের পঞ্চায়েত সদস্যের সঙ্গে তরজায় জড়ালেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীও। এরকমই বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমানের অন্ডালে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: অন্ডালে (Andal)  তৃণমূলের (TMC) কর্মিসভায় দুই নেতা-নেত্রীর মধ্যে বচসা। রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলা নিয়ে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। কাটমানির ভাগ-বাঁটোয়ারা নিয়ে কোন্দল, কটাক্ষ বিজেপির (BJP)।

তৃণমূলের (TMC) কর্মিসভায় তুমুল হই হট্টগোল। নিজের দলের পঞ্চায়েত সদস্যের সঙ্গে তরজায় জড়ালেন তৃণমূল (TMC) মহিলা কংগ্রেসের নেত্রীও। এরকমই বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) অন্ডালে।

মঞ্চে বক্তাদের নাম ঘোষণা নিয়ে বিবাদের সূত্রপাত। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের অভিযোগ, সভা পরিচালনার সময় তাঁর দিকে তেড়ে যান তৃণমূল মহিলা কংগ্রেসের অন্ডাল ব্লকের সভানেত্রী সুজাতা বসু সরকার। 

অন্ডালের  উখড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য, শরণ সাইগলের কথায়, আমার নাম ঘোষণার মধ্যেই ব্লক সভানেত্রী নাম ডাকতে শুরু করেন। আমি বাধা দিই। তখন আমার দিকে হাত তুলে তেড়ে আসেন। 

ব্লক সভানেত্রী আবার, দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পাল্টা কটূক্তির অভিযোগ তুলেছেন। 

অন্ডালের তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকারের, আমাকে অপমানজনক কথা বলেছে তার প্রতিবাদ করি। আমি হাত তুলে তুলেই কথা বলি। মারধর করা হয়নি। 

দু’পক্ষকে থামতে বলে মাইকে ঘোষণা করতে শোনা যায় তৃণমূলের ব্লক সভাপতিকে। সভামঞ্চে দাঁড়িয়েই এই ঘটনার কড়া সমালোচনাও করেন তিনি। এরপর মঞ্চেই ব্লক সভাপতির কাছে ক্ষমা চান তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী। 

অন্ডালের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কালোবরণ মণ্ডলের কথায়, এটা কাম্য ছিল না। সুজাতাদিকে বলব। এখানে একটা মিটিংয়ে এভাবে লড়াই করার দরকার ছিল না। এক এক করে স্টেজে সবাইকে ডাকছিলাম। এটা খুব লজ্জাজনক। আপনার গুরুজনের মতো তাই আপনার ভুল স্বীকার করা উচিত। আপনারা যদি এইভাবে চলতে থাকেন, তাহলে আমাদের উচ্চতর নেতৃত্বকে জানাতে হবে। 

কর্মিসভায় বিশৃঙ্খলা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পরে তৃণমূলের কর্মিসভায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্ডাল থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget