এক্সপ্লোর

Dantan Blast : বাড়ির সেপটিক ট্যাঙ্কে রাখা বোমা ফেটে বিস্ফোরণ দাঁতনে, পরিচয় নিয়ে শুরু রাজনৈতিক তরজা

West Medinipur Blast : ৯ দিনে দ্বিতীয়বার। ফের বোমা বিস্ফোরণ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে।

অমিত জানা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) দাঁতনে পুন্দড়া গ্রামে বোমা বিস্ফোরণ। বাড়ি মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ অধর গড়াইয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মজুত বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। অভিযুক্তের পরিবার নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করলেও দলীয় যোগ অস্বীকার তৃণমূল (TMC) শিবিরের। বিজেপি (BJP) শিবিরের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূলের মদতে বোমা মজুত করা হয়েছিল।

ফের বিস্ফোরণ দাঁতনে

৯ দিনে দ্বিতীয়বার। ফের বোমা বিস্ফোরণ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সোমবার রাতে হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে দাঁতন ১ নম্বর ব্লকের পুন্দড়া গ্রাম। অধর গোরাই নামে এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে, মজুত করা বোমা ফেটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, সেপটিক ট্যাঙ্কের টুকরো টুকরো অংশ কয়েক মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে।

রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু বিতর্ক

অধর গোরাইকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর তার রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ধৃতের পরিবারের দাবি, তিনি তৃণমূল করেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি করেন অভিযুক্ত। বোমা বিস্ফোরণে ধৃতের স্ত্রী দীপালি গোরাই বলেছেন, 'আমরা বসে ছিলাম, তারপরই আওয়াজ। শুনে ভাবি হয়ত বাজ পড়েছে। দেখি বোমা ফেটেছে। হ্যাঁ তৃণমূল করত, আমার মনে হচ্ছে ষড়যন্ত্র করে বোমা মজুত করে রাখা হয়েছি। কারা ষড়যন্ত্র করেছিল, বলতে পারব না।'

দাঁতন ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতুল দাস বলেছেন, 'যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তৃণমূলে নেই, বর্তমানে বিজেপি করে। পুলিশ গ্রেফতার করেছে।' বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক নেই অভিযুক্তের, পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী উমা বিশ্বাস বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূল জেনে গেছে, পঞ্চায়েত ভোটে হার নিশ্চিত। তাই আমাদের ভয় দেখাতে বোমা মজুত। বিধানসভায় ভোট এই বুথে আমাদের লিড ছিল, তাই এসব করছে। নিজেরা বোমা মজুত করে আমাদের উপর দোষ চাপাচ্ছে।'

প্রসঙ্গত, পুন্দড়া থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দাঁতন দু- নম্বর ব্লকের খণ্ডরুই। গত ২৪ এপ্রিল, ওই গ্রামে তাহের মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। সেখানেও মজুত বোমা ফেটেই বিস্ফোরণ ঘটেছিল বলে অভিযোগ। 

আরও পড়ুন- মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি,প্রধানমন্ত্রী-রাজ্যপালকে চিঠি বিজেপি বিধায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget