এক্সপ্লোর

BJP : মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি,প্রধানমন্ত্রী-রাজ্যপালকে চিঠি বিজেপি বিধায়কের

Murshidabad: গৌরীশঙ্কর ঘোষের কথায়, অখণ্ড বাংলা, বিহার ও ওড়িশার একসময় রাজধানী ছিল মুর্শিদাবাদ। বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ-র নাম অনুসারে মুকসুদাবাদ থেকে পরে নাম পরিবর্তন হয়ে হয়েছিল মুর্শিদাবাদ।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : মুর্শিদাবাদ (Murshidabad) জেলাকে বিভক্ত না করে অখণ্ড মুর্শিদাবাদ হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, রাজ্যপালকে চিঠি দিলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গোরীশঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, ‘মুর্শিদাবাদ জেলাকে ভেঙে ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে’। বিজেপি বিধায়কের যে চিঠি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যে নতুন সাতটি জেলা ভাগ করার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা অনুযায়ী, মুর্শিদাবাদ থেকে ভেঙে আরও দুটি নতুন জেলা বহরমপুর ও কান্দি তৈরি হবে আগামী ৬ মাসের মধ্যে। আর মুখ্যমন্ত্রীর যে বক্তব্যের ঠিক পরের দিনই প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে অখণ্ড মুর্শিদাবাদ রেখে সেটিকে কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) করার দাবি জানিয়েছেন বিজেপি (BJP) বিধায়ক। গৌরীশঙ্কর ঘোষের কথায়, অখণ্ড বাংলা, বিহার ও ওড়িশার একসময় রাজধানী ছিল মুর্শিদাবাদ। বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ-র নাম অনুসারে মুকসুদাবাদ থেকে পরে নাম পরিবর্তন হয়ে হয়েছিল মুর্শিদাবাদ। নাম বদলে আখেরে মুর্শিদাবাদ জেলার ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে।

বিজেপির যে বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল (TMC) শিবির। যদিও জেলা-ভাগ ঘিরে আপত্তি না জানালেও নামবদল নিয়ে উষ্ণা প্রকাশ করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) কথায়, 'প্রশাসনিক কাজে সুবিধার জন্য জেলা ভাগে আপত্তি নেই। পশ্চিমবঙ্গে ইতিহাসে আগেও তেমনটা হয়েছে। কিন্তু নাম বদল হলে তাঁর প্রতিবাদ গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ প্রতিবাদ করবেন। মুর্শিদাবাদ ভাগ করে উত্তর, পশ্চিম, দক্ষিণ মুর্শিদাবাদ করলে কোনও সমস্যা নেই।'

এদিকে, তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেছেন, 'যে দল দেশের ইতিহাস, সংসদীয় কাঠামো রোজ ভেঙে দিচ্ছে। বদলে দিচ্ছে অশোক স্তম্ভ, তাদের সদস্যদের মুখে এমন কথা সাজে না। আসলে গেরুয়া শিবিরের লক্ষ্য ক্ষমতা কুক্ষিগত করা। প্রশাসনিকভাবে আরও ভাল কাজ করার জন্য জেলা ভাগের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যে দলের স্থানীয় নেতারা রাজ্যভাগের কথা রোজ বলেন, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব-র কী বক্তব্য এই বিষয়ে সেটা জানার পরই বাকি কোনও প্রতিক্রিয়া দেওয়া সম্ভব।'

আরও পড়ুন-স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি অভিযান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget