এক্সপ্লোর

Kharagpur : খড়গপুরে তৃণমূল সমর্থক খুনে গ্রেফতার তৃণমূল কর্মী, শাসকদলের দ্বন্দ্বের জের?

TMC Supporter Killing : এই খুন ঘিরে শাসকদলের মধ্যেকার দ্বন্দ্বের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। যদিও তা মানতে নারাজ তৃণমূল শিবির!

বিশ্বজিত্‍ দাস, খড়গপুর,পশ্চিম মেদিনীপুর : সোমবার খড়গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল এলাকার পরিচিত মুখ, তৃণমূল কর্মী, ভেঙ্কট রাওকে। সেই ঘটনায় এবার গ্রেফতার হল এক তৃণমূল কর্মীই। আর তারপর থেকেই এই খুন ঘিরে শাসকদলের মধ্যেকার দ্বন্দ্বের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। যদিও তা মানতে নারাজ তৃণমূল শিবির!

গ্রেফতার ৩ 

তৃণমূল কর্মী ভেঙ্কট রাও খুন হওয়ার ৫ দিনের মাথায়, শনিবার শুভম সোনার, ঈশ্বর রাও ও জে কৃষ্ণা রাও নামে তিনজনকে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ। ধৃত এই ৩ জনের মধ্যে শুভম সোনার এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত। চলতি বছর পুরভোটের আগে, তৃণমূলে যোগ দেন ধৃত শুভম। 

খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দীনেন রায়, খড়গপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা প্রদীপ সরকার ও তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি সুজয় হাজরার হাত থেকে তাঁকে তৃণমূলের পতাকা নিতে দেখা যায়। তৃণমূল সমর্থক খুনে অপর এক তৃণমূলকর্রমীই গ্রেফতার হওয়ায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

খুন ঘিরে রাজনৈতিক তরজা

গোষ্ঠীদ্বন্দ্বেই জেরে খুন বলে অভিযোগ বিজেপির। এদিকে, রাজনীতির রং না দেখে ব্যবস্থার কথা জানিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেছেন, যে দুই গোষ্ঠীর মধ্যে এই গন্ডগোল ঘটেছে সেই দুই গোষ্ঠীকে নেতৃত্ব দেয় প্রদীপ সরকার। তিনি খড়গপুর পৌরসভার চেয়ারম্যান। যে মার্ডার হয়েছে এবং যে মার্ডার করেছে তারা প্রদীপ সরকারের ঘনিষ্ঠ।এই শুভম সোনার মালঞ্চর একটি মার্ডার কেসের সঙ্গে জড়িত থাকার জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছিল। সেই বখরার জন্য ভেঙ্কট রাও মার্ডার হয়েছে।

যদিও এ নিয়ে কিছু বলতে চাননি খড়গপুর পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান, প্রদীপ সরকার। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা বলেছেন, 'যে ছেলেটি কালকে গ্রেফতার হয়েছে সে পৌরসভা নির্বাচনের আগে আমাদের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে দলে যোগদান করেছিল। এই ছেলেটি আমাদের দলে যোগদান করেছিল এটা যেমন ঠিক। কিন্তু আমাদের দলে এরকম স্কিনিং করার কোন সুযোগ নেই। যে খুন করে সে খুনি। যে লুট করে সে লুটেরা। কোন রাজনৈতিক রঙ না দেখে আমরা সবাই মিলে একটা চেষ্টা করব খড়গপুরে এই ধরনের যাতে দুষ্কৃতী রাজ বন্ধ হয়।

ঘটনাক্রম ঠিক কীরকম

স্থানীয় সূত্রে দাবি, স্কুটারে চরে আসা, মুখ ঢাকা তিন দুষ্কৃতী ভেঙ্কটকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায়। পুলিশ সূত্রে দাবি, নিহতের শরীরে ৭টি গুলি লাগে। ঘটনাস্থল থেকে ১১টি 7MM গুলির খোল পাওয়া যায়। পাওয়া যায়, কার্তুজ সহ ম্যাগাজিনও। পুলিশ সূত্রে দাবি, সিসিটিভি ক্যামেরার ফুটেজে তিন আততায়ীর ছবি ধরা পড়েছে। 

খড়গপুর টাউন থানার পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন। 

আরও পড়ুন- শুভেন্দুর কনভয়-দুর্ঘটনায় প্রকাশ্যে সিসি ফুটেজ, কীভাবে দুর্ঘটনা? ঠিক কী হয়েছিল মারিশদায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget