এক্সপ্লোর

West Midnapore: একশো দিনের কাজের টাকার দাবি, ঘাটালে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Central Team Visit: আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, কেন্দ্রের প্রকল্পগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সোমনাথ দাস, ঘাটাল: ঘাটালে (Ghatal) বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ১০০ দিনের কাজ, আবাসে (Awas Yojona) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গেলে বিক্ষোভ। ঘাটালের মনোহরপুরে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল (Central Team)। 

বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল: আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, কেন্দ্রের প্রকল্পগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর গত বেশ কয়েকদিনের মতো রবিবারও বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হল তাদের। রবিবার, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। মনসুকা গ্রামে ১০০ দিনের কাজের টাকার দাবিতে, তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দাদের একাংশ। এরপরই স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা।  ওই এলাকার বাসিন্দা ঝর্না রুইদাস বলেন, “১০০ দিনের কাজের টাকা পাচ্ছি না। অনেকেই যোগ্য আবাস যোজনায় বাড়ি পাচ্ছে না।’’                                       

বাগদায় বিক্ষোভ: কেউ ক্ষোভের সুরে প্রশ্ন করলেন, কেউ বললেন, ১০০দিনের কাজের টাকাটার বন্দোবস্ত করে দিন। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরেই উঠল রাজনৈতিক স্লোগান। এদিকে, শুক্র, শনির পর  রবিবারও উত্তর ২৪ পরগনায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এদিন, বাগদার সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েত এলাকায় চরমণ্ডলে রাস্তার দাবিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ির সামনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। ১০০ দিনের কাজের টাকা না পাওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন তাঁরা। পরে সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।

একাধিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল । দফায় দফায় বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা । গত ৩১ জানুয়ারি মিড ডে মিলের  পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে পৌঁছয় কেন্দ্রীয় দল । ডেবরার ধামতোড় বিল্বশ্বর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মিড ডে মিলের কর্মীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গেও কথা বলছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা । সম্প্রতি বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি,  স্কুল এডুকেশন কমিশনার ও মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠক করে ১১ জনের প্রতিনিধি দল । তাঁরা জানান, পাবলিক ডোমেনে যেসব তথ্য রয়েছে সেগুলিই পেয়েছেন তাঁরা ।

আরও পড়ুন: Train Rescheduled: ট্রেনের সূচিতে বড় বদল, হাওড়া থেকে ছাড়বে কোন সময়ে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget