এক্সপ্লোর

Ghatal Water Logging: ঘাটালে বন্যা আশঙ্কা, বেড়েছে জল, জল পেরোত চলছে ডিঙি নৌকা

West Midnapore: জলাধার থেকে ছাড়া জলে জল বেড়েছে শিলাবতী নদীতে। আর সেই নদীর জলেই ভেসেছে ঘাটাল শহর।

ঘাটাল: পশ্চিম মেদিনীপুর (West Midnapore) ঘাটালে প্লাবন শঙ্কা, সমস্যায় স্থানীয়রা। জলাধার থেকে ছাড়া জলে জল বেড়েছে শিলাবতী নদীতে। আর সেই নদীর জলেই ভেসেছে ঘাটাল (Ghatal Water Logging) শহর। ডুবেছে রাজ্য সড়ক, জলে ডুবেছে রাস্তাঘাট থেকে চাষের জমি সবই। ডুবেছে বহু দোকান। ঘাটাল পুরসভার মোট দশটি ওয়ার্ডে জল ঢুকেছে। কোথাও কোথাও তো জল পেরোত চলছে ডিঙি নৌকা। আরও বৃষ্টি হলে বাড়বে দুর্ভোগ, আশঙ্কা স্থানীয়দের।

বছরের পর বছর ধরে ঘাটালের জলযন্ত্রণা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা শোনা গিয়েছে বিধায়ক দেবের মুখে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হলেও, তা এতটাই ধীরগতিতে এগিয়েছে যে, আদপেও কিছু লাভের লাভ হয়নি ঘাটালবাসীর। ছবিটা প্রত্যেক বছর একই থাকে। এবার নতুন সরকার ক্ষমতায় এসেছে। তারপরেই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে নিজেদের প্রথম বাজেটে বড় ঘোষণা করেছিল রাজ্যের প্রথম বিজেপি সরকার।

আরও পড়ুন:- 'শিঁকেয় স্বাস্থ্যবিধি', একাধিক রেস্তোরাঁ, হোটেলকে শোকজ

বাজেট পেশ করার সময়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। আশার কথা শুনিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেছিলেন যে, প্রত্যেকবার ঘাটালের যে পরিস্থিতি হয়, তা আর হবে না। ঘাটালের জন্য বড় অঙ্ক বরাদ্দ হয়েছে বাজেটে। আর সেই কারণেই, এবারের বাজেটে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়ে গেল, ঘাটাল। তবে এ বছরে অন্তত যে পরিস্থিতির কোনওরকম বদল ঘটেনি, সেই ছবিটা স্পষ্ট হয়ে গেল।

অবশ্য শুধু ঘাটালে নয়, বানভাসি পরিস্থিতি রাজ্যের জেলায় জেলায়। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। বুধবারের ভারী বৃষ্টির পর বৃহস্পতিবারও শহরের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে আবহাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন হয়েছে নিম্নচাপের অবস্থানে। যে নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বেড়েছিল, সেটি এবার পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে মধ্যপ্রদেশের দিকে চলে গিয়েছে। ফলে বাংলার উপর নিম্নচাপের সরাসরি প্রভাব আপাতত অনেকটাই কমেছে।

তবে এখানেই স্বস্তি মিলছে না। নিম্নচাপ এবং তার সঙ্গে যুক্ত উচ্চবায়ুস্তরের অক্ষরেখার প্রভাবে মৌসুমি বায়ুপ্রবাহ আরও সক্রিয় হয়েছে। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় বৃষ্টি চলতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও বর্ধমানের মতো জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের মতো ব্যাপক বৃষ্টি সব জায়গায় না হলেও দফায় দফায় বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া হতে পারে। ফলে শহরের নিচু এলাকা, জল জমার প্রবণ রাস্তাঘাট এবং যান চলাচলের ক্ষেত্রে ফের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকছে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget