এক্সপ্লোর

রুগী নিয়ে হাসপাতালে পৌঁছানো হল না, তার আগেই সব শেষ, কেশপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা

West Midnapore News : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্স। উল্টোদিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সোমনাথ মিত্র, সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনা। আর তার জেরে চলে গেল ৬ টি প্রাণ।   কেশপুরে অ্যাম্বুল্যান্সের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় রোগী-সহ ৬ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে ২ জন মহিলা।

শুক্রবার রাতে কেশপুরের পঞ্চমী এলাকায় ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘাটাল থেকে রোগী ও তাঁর আত্মীয়দের নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্স। উল্টোদিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরির
সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।

আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ২ জনের মৃত্যু হয়। আরও ২ জন গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। 

পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন , একটি সিমেন্ট বোঝাই লরি কেশপুরের দিকে যাচ্ছিল । সেই সময় কেশপুরের দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটি মেদিনীপুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সের যাত্রীরা চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার বাসিন্দা।

২৫ বছরের শ্যামাপদ বাগ  একমাস আগে বিয়ে করেন কেশপুরের নেড়াদৌড়ের ভগবানচক এলাকায় অপর্ণাকে।  হঠাৎ করে কয়েকদিন আগে শ্যামাপদর স্ত্রী অপর্ণার পেটের যন্ত্রনা শুরু হলে প্রথমে তাকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল পরে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার গভীর রাতে ঘাটাল হাসপাতালে অপর্ণার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে স্থানান্তরিত করা হচ্ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। 

অ্যাম্বুলেন্সে করে অপর্ণার স্বামী ও তাঁর বাপের বাড়ি সদস্যরা তাঁকে ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুরের নিয়ে যাচ্ছিল।  তারপরেই পঞ্চমীর কাছে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।  একটি সিমেন্ট বোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় জনের।  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অপর্ণা ও অ্যাম্বুলেন্স গাড়ির চালক।

বারুইপুরেও দুর্ঘটনা

অন্যদিকে, বারুইপুরে অ্যাম্বুলেন্স ও লরি দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন। বারুইপুর থানা অন্তর্গত উত্তরভাগ লাল গেট এলাকায় ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সটি বারুইপুর থেকে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল। অন্যদিক থেকে আসছিল ইট বোঝাই একটি লরি। লরির গতিবেগ এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে সেটি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে উলটে যায়। লরিটা গিয়ে আরেকটি মোটর ভ্যান চালককে ধাক্কা মারে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।       

আরও পড়ুন : IREDA Q1 Result: এই সরকারি কোম্পানির স্টকে দারুণ ফল, মুনাফা ৩৮৩ কোটি, সোমে দুরন্ত ছুট দেবে শেয়ার ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget