এক্সপ্লোর

Kharagpur News: ক্যানালের জলে ভেসে এল কঙ্কাল ! চাঞ্চল্য খড়গপুরে

Skull Found in Kharagpur: কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার জকপুর ঘাট এলাকায়।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর:  কঙ্কাল উদ্ধার (Skull found) ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার (West Midnapore) জকপুর ঘাট এলাকায়। খড়গপুর লোকাল থানার জকপুর ঘাট এলাকায় স্থানীয় একটি ক্যানালের জলে একটি কঙ্কাল ভেসে উঠতে দেখেন এলাকাবাসীরা। এরপরেই তারা খড়গপুর লোকাল থানায় (Kharagpur) খবর দেয়। খড়গপুর লোকাল থানার পুলিশ খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে এটিকে কঙ্কাল উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি মানুষেরই কঙ্কাল। কোথা থেকে কীভাবে ক্যানালের  জলে ভেসে এল তা তদন্ত করে দেখছে খড়গপুর লোকাল থানার পুলিশ (Police)।

পরিত্যক্ত পুকুর থেকে কঙ্কালের খুলি উদ্ধার ঘিরে হইচই এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কার কঙ্কাল? পরিত্যক্ত পুকুরে ওই খুলিই বা এল কী ভাবে? উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত হিরাপোল এলাকার ঘটনায় শোরগোল।পুকুরের পাড়ে ঘুরতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাসিন্দাদের কারও কারও। নজরে আসে, পুকুরের মধ্যেই পড়ে রয়েছে একটি কঙ্কালে খুলি। কোথা থেকে এই খুলি এল, তা এখনও স্পষ্ট নয়। যে পরিত্যক্ত পুকুরে ঘটনাটি ঘটেছে, তাতে দীর্ঘ ১৫ দিন ধরে জল নেই। সেই পুকুর পাড়ে আমের পাতা আনতে গিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। সেখানে গিয়েই এই দৃশ্য নজরে আসে। খবর দেওয়া হয় হাবরা থানায়। পুলিশবাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। পরিত্যক্ত পুকুরের মধ্যে থেকে কঙ্কালের খুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত অক্টোবরে গাইঘাটা থেকে পাঁচ বছর আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার ঘিরে হইচই পড়ে যায়। 

সে বার কালীপুজো উপলক্ষ্যে পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে কঙ্কালের খোঁজ মেলে। পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করেছিল। প্রাথমিক ভাবে কঙ্কালের পাশে পড়ে থাকা জামা দেখে পরিবারের দাবি ছিল, এটি মনোজ সর্দার নামে এক ব্যক্তির। ৩ বছর আগে নিখোঁজ হন মনোজ, গাইঘাটা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়, দাবি তাঁর পরিবারের। তার আগে, অগাস্টে আরামবাগ রোডের ধারে ধানের জমি থেকে আর এক মানব কঙ্কালের অংশবিশেষ উদ্ধার হয়। মাথার খুলি,পাঁজরের অংশ-সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ। মানবদেহের কঙ্কালের অংশবিশেষ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মাধবডিহি থানার উচালন এলাকার ঘটনা।  তবে এই প্রথমবার নয়, এর আগেও সল্টলেক, ভবানীপুর, কোচবিহার, ফলতা, জগদ্দল, বীরভূম-সহ একাধিক জায়গায় এর আগে কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন, 'আমি তো স্বীকার করছি', এবিপি-র কাছে মুখ খুললেন তাপস মন্ডল

উত্তর ২৪ পরগনার জগদ্দলে একটি হাড় হিম করা ঘটনাও প্রকাশ্য়ে আসে। ৬ বছর আগে দাদাকে খুন করে থানায় গিয়ে স্বীকারোক্তি দেন ভাই। বাড়ির উঠোন খুঁড়ে কঙ্কাল উদ্ধার করেপুলিশ। গ্রেফতার করা হয় দুই ভাইকেই। একে একে উঠে আসে হাড়গোড়, খুলি। বাড়ির উঠোনে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় নর কঙ্কাল। হাড় হিম করা এই ছবি উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের। স্থানীয় সূত্রে খবর, মা মারা যাওয়ার পর অন্যত্র চলে যান বাবা। কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামনগর আদর্শপল্লির এই বাড়িতে থাকতেন তিন ভাই। ২০১৪-তে হঠাৎ নিখোঁজ হয়ে যান বড় ভাই নিপু শীল। এলাকা ছাড়েন দুই ভাই অপু ও তপু। তারই ৬ বছর পর অবশেষে এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসে।

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget