এক্সপ্লোর

BJP Inner clash: বিজেপির বস্ত্র বিতরণ কর্মসূচি ঘিরে গোষ্ঠীকোন্দলের অভিযোগ, মহিলা কর্মীকে বাঁচাতে গিয়ে আহত কয়েকজন

খড়গপুর উত্তর মণ্ডলের বিজেপি সভাপতি দীপসোনা ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে।  মহিলা কর্মীকে বাঁচাতে গিয়ে আহত হন আরও দু’একজন বিজেপি কর্মী।

পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে (Kharagpur) বিজেপির (BJP) বস্ত্র বিতরণ কর্মসূচি ঘিরে গোষ্ঠীকোন্দলের (Inner clash) অভিযোগ। গতকাল খড়গপুরের (Kharagpur) সুভাষপল্লিতে স্থানীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল। অভিযোগ, সেই কর্মসূচি সেরে ফেরার পথে বিধায়কের অনুগামী হিসেবে পরিচিত বিজেপির (BJP) এক মহিলা কর্মীকে হেনস্থা করা হয়। খড়গপুর উত্তর মণ্ডলের বিজেপি সভাপতি দীপসোনা ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে।  মহিলা কর্মীকে বাঁচাতে গিয়ে আহত হন আরও দু’একজন বিজেপি কর্মী। এই ঘটনায় দীপসোনা ঘোষ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও বিজেপি বিধায়ক হিরণের দাবি, এ কাজ দুষ্কৃতীদের। বিজেপির কোনও কর্মী ঘটনায় যুক্ত নন। 

উল্লেখ্য গত অক্টোবরেই শাসকদলে এমন একটি ঘটনা প্রকাশ্যে আসে। একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলের জয়জয়কার। কিন্তু এই অভূতপূর্ব ফলের পরেও সেই জেলায় কোনওমতেই থামছে না শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। যার জেরে রাজনৈতিক মঞ্চেই শুধু নয়, বিজয়া সম্মিলনীর আসরেও প্রকট হল দলের অন্দরের ফাটল।  তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা আয়োজিত বিজয়া সম্মিলনীতে দেখা যায়নি না জেলার ৪ বিধায়ক ও ২ মন্ত্রীকে। তাঁদের মধ্যে আছেন, সামশেরগঞ্জের আমিরুল ইসলাম, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, খড়গ্রামের আশিস মার্জিত এবং ২ মন্ত্রী সুব্রত সাহা ও আখরুজ্জামান।

কিন্তু বিজয়া সম্মিলনীতে কেন গেলেন না তাঁরা? এই ব্যাপারে বাকিদের প্রতিক্রিয়া মেলেনি, তবে ক্ষোভ উগরে দিয়েছেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। তাঁর নিশানায় তৃণমূলের সাংসদ ও দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান ও তাঁর ভাই জইদুর রহমান। গত ৩০ সেপ্টেম্বর, সামশেরগঞ্জ বিধানসভা নির্বাচনে তৃণমূলের আমিরুল ইসলামের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হন খলিলুর রহমানের ভাই জইদুর রহমান। কড়া টক্কর দিলেও জইদুরকে হারিয়ে দেন আমিরুল। এখন ভোট কেটে গেলেও, আমিরুলের গলায় তা নিয়ে বিরোধিতার চড়া সুর শোনা গিয়েছে। 


সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের এ প্রসঙ্গে বলেছিলেন, 'খলিলুর রহমান সাহেব এমপি- জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি। তাঁর সহোদর ভাই কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিল। প্রথমে বলা হল যে তিনি ভোটে লড়বেন না শেষে বললেন বোঝাতে পারলাম না। কিন্তু আমরা দেখলাম যে নুর পরিবারের প্রত্যকেটা সদস্য কংগ্রেসের ভোট করল। একটা বাড়ি থেকেই তৃণমূল দলটা পরিচালিত হচ্ছে। সেখানে কংগ্রেসের মিটিং হচ্ছে। কংগ্রেসের সব নেতারা সকাল বিকেলে সেখানে ওঠবোস করত। আজকে যখন বিজয়া সম্মিলনী হল তখন নুর পরিবারের ব্যক্তিগত বাড়িতে যদি অনুষ্ঠান হয় সেখানে কীভাবে যাওয়া যায়?'

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget