এক্সপ্লোর

West Midnapur News: সম্পত্তি নিয়ে চরমে বিবাদ, ভাইয়ের হাতে খুন দাদা

গতকাল ঘটনাটি ঘটেছে শ্যামরাইপুরের রিশা গ্রামে। মৃতের নাম সুকুমার আড়ি। মৃতের পরিবারের দাবি, সম্পত্তি নিয়ে দাদা আর ভাইয়ের বিবাদ দীর্ঘদিনের।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা। অভিযুক্তকে গ্রেফতার করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ। গতকাল ঘটনাটি ঘটেছে শ্যামরাইপুরের রিশা গ্রামে। মৃতের নাম সুকুমার আড়ি। মৃতের পরিবারের দাবি, সম্পত্তি নিয়ে দাদা আর ভাইয়ের বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, গতকাল দাদার নাতনিকে মারতে যান ভাই। বাধা দিলে মুগুর দিয়ে দাদার মাথায় বাড়ি মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদার। 

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পারিবারিক বিবাদের জেরে দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। গতকাল খড়গপুর লোকাল থানা এলাকার শ্যামরাইপুরের রিষা গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

পারিবারিক বিবাদের জেরে দাদাকে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানা এলাকার শ্যামরাইপুরের রিষা গ্রামে। স্থানীয় সূত্র খবর, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ ছিল সুকুমার আড়ির সঙ্গে তাঁর ভাই সঞ্জয় আড়ির। বুধবার সুকুমারের ছোট নাতনিকে কোনও কারণে মারতে যান সঞ্জয়। 

অভিযোগ, সেইসময় সুকুমার বাধা দিলে তাঁর মাথায় মুগুর দিয়ে আঘাত করেন সঞ্জয়। খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সুকুমারকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। মৃতের মেয়ে সুজা খামরুই-এর কথায়, ভাইঝির পিছনে কাকা দৌড়োচ্ছিল।  বাবা বাধা দেয়। কাকা তখন রেগে গিয়ে বাবার মাথায় মুগুর দিয়ে মারে। মৃতের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মুগুরটিও। স্থানীয় সূত্রে দাবি, সঞ্জয় আড়ির মাত্রাতিরিক্ত রাগ ও বদমজাজের জন্য পরিবারে অশান্তি লেগেই ছিল। বুধবার তারই চরম পরিণতি ঘটল। 

হাওড়ায় একই পরিবারে একাধিক খুন: পারিবারিক বিবাদের জেরে শাশুড়ি, ভাসুর, জা ও ভাসুরের কিশোরী কন্যাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে হাওড়া থানার এমসি ঘোষ লেনে। খুনের অভিযোগে গ্রেফতার ছোট ভাইয়ের স্ত্রী পল্লবী ঘোষ। পলাতক তাঁর স্বামী দেবরাজ। 

পুলিশের দাবি, জেরায় পল্লবী জানিয়েছেন, রাতে শৌচাগারে কল খুলে রাখা নিয়ে জা রেখা ও ভাসুর দেবাশিসের সঙ্গে অশান্তি শুরু হয়। নিজের ৭ বছরের ছেলেকে দোতলার ঘরে বন্ধ করে কাটারি নিয়ে নীচে নেমে জা-ভাসুরকে কোপাতে শুরু করেন পল্লবী। বাধা দিলে শাশুড়ি মাধবী ও জায়ের মেয়ে ১৩ বছরের তিয়াসাকে এলোপাথাড়ি কোপান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। বাঁচাতে গিয়ে জখম হন এক আত্মীয়। শুধুই পারিবারিক বিবাদ? নাকি সম্পত্তি বা অন্য কোনও আক্রোশে খুন? তদন্ত শুরু করে হাওড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জেরায় পল্লবীর দাবি, তাঁর স্বামী বাড়ি ছিলেন না। একাই খুন করেছেন ৪ জনকে। রেগে গেলে যা ইচ্ছে তাই করতে পারি। এমনকি নিজেকেও মারতে পারি, পুলিশের কাছে দাবি পল্লবীর। ধৃত মহিলার আচরণ স্বাভাবিক নয় বলে জানিয়েছে পুলিশ। 

সেরা শিরোনাম

Sushmita Dev : সুখেন্দুশেখর রায়ের পর এবার সুস্মিতা দেব, রাজ্যসভা থেকে ইস্তফা TMC সাংসদের
সুখেন্দুশেখর রায়ের পর এবার সুস্মিতা দেব, রাজ্যসভা থেকে ইস্তফা TMC সাংসদের
West Bengal Live Blog: কলকাতায় সরকারি অফিসে ভয়াবহ আগুন! পুড়ে যাচ্ছে সমস্ত নথিপত্র, সামলাতে নাজেহাল দমকল
কলকাতায় সরকারি অফিসে ভয়াবহ আগুন! পুড়ে যাচ্ছে সমস্ত নথিপত্র, সামলাতে নাজেহাল দমকল
Dev: 'অনেকে বলছেন, বদলে গিয়েছি! আমি তো নতুন কিছু করছি না', রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেবের
'অনেকে বলছেন, বদলে গিয়েছি! আমি তো নতুন কিছু করছি না', রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেবের
Kolkata News : কাজের দিনে আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন, দাউদাউ করে জ্বলছে একাধিক তল
কাজের দিনে আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন, দাউদাউ করে জ্বলছে একাধিক তল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget