এক্সপ্লোর

Hawkers Eviction: দোকান উচ্ছেদে বচসা, TMC কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কাজে বাধার অভিযোগ ADRM-র, ' তেড়ে মারতে এল..' !

West Midnapur Hawkers Eviction: দোকান উচ্ছেদ করতে গিয়ে বচসা, তারপর যা হল...

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: এডিআরএম দোকান উচ্ছেদ করতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসা, এডিআরএম তাঁকে তেড়ে মারতে আসে বলে এমনটাই অভিযোগ তৃণমূল কাউন্সিলারের।

দোকান উচ্ছেদ করতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসা

রেল বস্তিতে গিয়ে দিন আনা দিন খাওয়া মানুষজনদের উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ ছিলই এডিআরএমের বিরুদ্ধে। এবার গতকাল সন্ধ্যায় খড়গপুর শহরের রেল এলাকায় চাঁদমারি হাসপাতাল যাওয়ার রাস্তার পাশে দু'জন হকাররা ঠেলা বসিয়ে দোকান করেন। সেই দোকান উচ্ছেদ করার জন্য পৌঁছে যান এডআরএম মনীষা গোয়েল। ওই রাস্তার উপরে আড়াআড়ি ভাবে গাড়ি রেখে দোকান উচ্ছেদের জন্য হুমকি দেন হকারদের।

পাল্টা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ

সেই খবর শুনে ২৭ নম্বর ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রোহন দাস পৌঁছায়। দোকান উচ্ছেদ নিয়ে কাউন্সিলের সঙ্গে এডিআরএম এর বচসা শুরু হয়। কাউন্সিলর ভিডিও করতে গেলে তার হাত থেকে মোবাইল ছাড়িয়ে নিতে যায় এবং তাকে তেড়ে মারতে আসে বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলার রোহন দাসের। ঘটনার পরই শনিবার রাতে খড়্গপুর টাউন থানায় গিয়ে অভিযুক্ত ADRM মনীষা গোয়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। পাল্টা মনীষাও কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করেন। 

'আমি নিজের কাজ করছি'

২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিল রোহন দাস বলেন, 'আজ খবর পেলাম। এডিআরএম ম্যাডাম হাসপাতাল যাবার রাস্তা ব্লক করে ওখানে গরিব মানুষেরা দোকান লাগায় তাদের উপর অত্যাচার করছে। দোকানদারদের বলছেন এখানে দোকান লাগাতে না, না হলে ভিতরে করে দেবো। আমি যখন গিয়েছি আমাকে উনি দেখেই আমার উপর আঘাত করতে এসেছে। আমাকে বলছে আপনি এখানে কি করছেন। আমার সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। আমাকে ধাক্কা দিতে এসেছিল আমি সরে গেছি। আমাকে মারধর করতে এসেছিল। থানাতে অভিযোগ করতে এসেছি।' খড়গপুর ডিভিশনের এডিআরএম মনীষা গোয়েল বলেন, 'আমি নিজের কাজ করছি। কিন্তু আমাকে কাজে বাধা দেওয়া হচ্ছে।'

আরও পড়ুন, পদ্মশ্রী নিতে দিল্লিতে মছলন্দপুরের ঢাকি গোকুলচন্দ্র দাস ! স্ত্রী বললেন, 'তিনি ফিরলেই আসল উৎসব..'

অপরদিকে, গড়িয়া স্টেশন চত্বর থেকে হকার মুক্ত করতে নরেন্দ্রপুর থানার অভিযান। আজ সকালে পুলিশ প্রশাসনের তরফে হকারদের সরে যেতে বলা হয়। উপস্থিত ছিলেন রাজপুর-সোনারপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রাস্তা দখলমুক্ত করতে এই অভিযান চলবে বলে জানিয়েছেন কাউন্সিলর।

সেরা শিরোনাম

ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
Mamata Banerjee-CPIM: কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
West Bengal News Live Updates: নভেম্বরের শেষে নয়, পুরভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, খবর সূত্রের
নভেম্বরের শেষে নয়, পুরভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, খবর সূত্রের
Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget