এক্সপ্লোর

খড়গপুরে মৃত্যুফাঁদ, ফ্লাইওভারজুড়ে বিপজ্জনক ভাবে বেরিয়ে বৈদ্যুতিক তার

উড়ালপুলের রেলিং জুড়ে বিপজ্জনক ভাবে বেরিয়ে বৈদ্যুতিক তার।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে ফ্লাইওভারে মৃত্যুফাঁদ! উড়ালপুলের রেলিংজুড়ে বিপজ্জনক ভাবে বেরিয়ে রয়েছে বৈদ্যুতিক তার। তা থেকে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই ঘটনায় পুরসভার সাফাই, এমন কিছু জানা নেই। লোক পাঠিয়ে খতিয়ে দেখা হবে। 

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পুরীগেট ফ্লাইওভারে মৃত্যুফাঁদ। খোলা বাক্স থেকে বিপজ্জনক ভাবে বেরিয়ে কেবল্। যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। এ যেন দেখেও না শেখা! সহনাগরিককে হারিয়েও সতর্ক না হওয়া! গত ১১ অগাস্ট সল্টলেকে বাইকে কেবল জড়িয়ে যাওয়ায় অকাল মৃত্যু হয় এক যুবকের। 

তা দেখেও কি আদৌ সতর্ক হয়েছে প্রশাসন? কলকাতা শহরের বিভিন্ন জায়গায় তারের জঙ্গল দেখে একবারও তা মনে হয়নি! মহানগরের গণ্ডি ছাড়িয়ে দূরের জেলাতেও ধরা পড়েছে একই ছবি। রেলশহর খড়গপুরে অন্যতম ব্যস্ত সেতু এই পুরীগেট ফ্লাইওভার, যা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মধ্যে সংযোগ রক্ষা করছে। এত গুরুত্বপূর্ণ একটা ফ্লাইওভারে সর্বত্র বিপজ্জনক ভাবে বেরিয়ে রয়েছে বিদ্যুতের তার। 

খড়্গপুরের বাসিন্দা প্রসেনজিৎ দে জানিয়েছেন, শহরের ব্যস্ততম ফ্লাইওভার। এখানে এই ধরনের খোলা বিদ্যুতের তার খুব বিপজ্জনক। যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনকে অনুরোধ, ঠিক করুন। ফ্লাইওভারের রেলিংয়ের ওপর যত বাতিস্তম্ভ রয়েছে, তার বেশিরভাগেরই বাক্স খোলা। খোলা বাক্স থেকে বিপজ্জনক ভাবে বেরিয়ে রয়েছে বিদ্যুতের তার, যা থেকে যে কোনও সময় তড়িদাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।  

খড়গপুরের বাসিন্দা চিরঞ্জিৎ রায়ের কথায়, 'খুব রিস্ক। আজকাল দেখছি ব্রিজের উপরে সবাই সেলফি তুলছে। বিদ্যুতের তারগুলো রিস্কি অবস্থায় রয়েছে। অনুরোধ করব এদিকে নজর দিতে। এভাবে তার বেরিয়ে থাকায় পুরপ্রশাসনের সচেতনতা নিয়ে সংশয় প্রকাশ করেছে এলাকাবাসী। 

আনন্দ প্রকাশ নামে আরেক বাসিন্দা জানিয়েছেন, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এখনো কিছু হয়নি। কিন্তু দুর্ঘটনার জন্য কি বসে থাকলে হবে। দুর্ঘটনা হওয়ার আগেই এসব ঠিক করে দেওয়া দরকার। 

খড়গপুর পুরসভার প্রশাসক প্রদীপ সরকার জানিয়েছেন, এ ধরনের কোথাও বাক্স খোলা আছে বলে আমি জানি না। খোলা থাকার কথা নয়। যদি কোথাও খোলা থাকে আমি লোক পাঠাচ্ছি দেখার জন্য। পুরকর্তৃপক্ষের নজরদারির পর কত তাড়াতাড়ি এই মৃত্যু ফাঁদ সরে, এখন সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget