এক্সপ্লোর

West Midnapur: আবির খেলার নাম করে মন্দিরে ঢুকে চুরি, ৬ মহিলা-সহ ৮ জনকে গণপিটুনি

স্থানীয় সূত্রে খবর, এলাকার মানুষের সঙ্গে রং খেলার ফাঁকে  মহাপ্রভু মন্দিরে ঢুকে চুরির চেষ্টা করে ৬ মহিলা ও ২ জন পুরুষ। স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলায় শুরু হয় গণপিটুনি।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: দোলের দিন আবির খেলার নাম করে মন্দিরে ঢুকে চুরির চেষ্টার অভিযোগ। ৬ মহিলা-সহ ৮ জনকে গণপিটুনি স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) দাসপুরের জয়রামচকের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এলাকার মানুষের সঙ্গে রং খেলার ফাঁকে  মহাপ্রভু মন্দিরে ঢুকে চুরির চেষ্টা করে ৬ মহিলা ও ২ জন পুরুষ। স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলায় শুরু হয় গণপিটুনি। জনরোষ থেকে ওই ৮ জনকে উদ্ধারের পর গ্রেফতার করে দাসপুর থানার (Daspur Police Station) পুলিশ। ধৃতরা হুগলির বাসিন্দা। চুরিই তাদের পেশা বলে পুলিশের দাবি। 

কিছুদিন আগে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত পাথরচাপুরি গ্রামে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় চুরির ঘটনা ঘটে। এদিন সকালে এই ব্যাঙ্কের শাখা খুলতে এসে এমন ঘটনা নজরে আসে। যেখানে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায়, এক ব্যক্তি দরজা ভেঙ্গে ওই শাখার ভিতরে ঢোকেন। তারপর তিনি এই কাজ চালান। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যাঙ্কের শাখার দায়িত্বে থাকা আধিকারিকদের তরফ থেকে দাবি করা হয়েছে, ভল্ট ভাঙ্গার চেষ্টা করা হলেও তা পারেনি এবং টাকা এখনো পর্যন্ত মনে হচ্ছে সুরক্ষিত আছে। তবে অফিসের মধ্যে থাকা ১০ টি ট্যাবের মধ্যে ৯টি ট্যাব উধাও হয়ে যায়। বাকি ফাইলপত্র এবং অন্যান্য জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু কর।

ভয়াবহ চুরির ঘটনা ঘটেছিল বাঁকুড়াতেও (Bankura)। বন্ধ ঘরের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। গলির ভিতরে  সি সি ক্যামেরায় ধরা পড়ল দুই সন্দেহভাজনের ছবি। বাঁকুড়া শহরে বন্ধ ঘরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ৭ নং ওয়ার্ডের সারদাপল্লী মাঠপাড়া এলাকায়। পেশায় স্বর্ণ ব্যবসায়ী শম্ভূনাথ দে র বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে বাঁকুড়া সদর থানার পুলিশ। 

আরও পড়ুন: Durgapur : দুর্গাপুরে তৃণমূলের অফিসে 'ভাঙচুর, বোমাবাজি ও টাকা লুঠ', CCTV ফুটেজ দেখা গেল এই ছবি

 

সেরা শিরোনাম

Nitin Gadkari Vs Sovandeb Chattopadhyay: 'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
Rachana Banerjee: 'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
CM Suvendu Adhikari-Nitin Gadkari: নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী
নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget