এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

Abhishek Banerjee's Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে ঢালাই ভাঙতে আনা হয়েছে ভাইব্রেটর। কাজে লাগানো হচ্ছে এয়ার কম্প্রেসর।

পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অবৈধ সাংসদ অফিসে চলেছে বুলডোজার (Bulldozer)। আর বুলডোজার অ্যাকশনের পর এবার ঢালাই ভাঙতে আনা হয়েছে ভাইব্রেটর অভিষেকের আমতলার (Amtala) সাংসদ অফিসে। সেই সঙ্গে কাজে লাগানো হচ্ছে এয়ার কম্প্রেশর। প্রচুর পরিমাণে মিস্ত্রী কাজে লাগিয়ে চলছে অভিষেকের অফিস ভাঙার কাজ। ইতিমধ্যেই অভিষেকের অফিস থেকে উদ্ধার হয়েছে অনেক আসবাব ও কম্পিউটার। আজ, রবিবার আরও বেশ কিছু জিনিস পাওয়া গেল অভিষেকের অফিসে।

রাতভর পার্টি অফিস থেকে বের করা হয়েছে জিনিসপত্র। রবিবার সকাল থেকেও দেখা যায় প্রশাসনিক তৎপরতা। পার্টি অফিস থেকে বের করা হয়েছে এয়ার পিউরিফায়ার, বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়, বড় বড় টেবিল, সোফা, গদি, ছবির মতো জিনিসপত্র। আর এই জিনিসপত্র ভরতে আনা হয়েছিল একাধিক ট্রাঙ্ক। প্রায় ১৫ থেকে ২০টি এয়ার কন্ডিশনার খুলে নিয়ে যাওয়া হয়েছে কার্যালয় থেকে। আমতলার কার্যালয়ে কাটা হয়েছে বিদ্যুতের কানেকশন।

রবিবার অভিষেকের আমতলার অফিস ভাঙার কাজের জন্য এয়ার কম্প্রেসার নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ভাইব্রেটর দিয়ে দ্রুততার সঙ্গে ভাঙার কাজ করা হবে। প্রচুর মিস্ত্রী কাজে লাগিয়ে কার্যালয়ের নীচের অংশ ভাঙা হচ্ছে। জানালার ফ্রেমও ভেঙে দেওয়া হচ্ছে। ট্রাক নিয়ে আসা হয়েছে। সেখানে উদ্ধার হওয়া জিনিসপত্র লোড করা হয়েছে। এখানেই শেষ নয়। বাঁশ নিয়ে আসা হয়েছে। মাচা বেঁধে বাইরের দিক থেকে অফিস ভেঙে দেওয়া হবে। গতকাল থেকে দমকল রাখা হয়েছে। হাতুড়ি দিয়ে দোতলা ভাঙার কাজ চলছে। অভিষেকের অফিসের একাংশে হাতুড়ির ঘা। অভিষেকের অফিসের সামনে উপস্থিত এক কর্মী বলেন, 'ভাইব্রেটর দিয়ে ঢালাই ভাঙার কাজ হবে। এটা (একটি মেশিনের দিকে ইঙ্গিত করে) দিয়ে ভাঙা হবে। পুরোটা ফেটে যাবে। এক্ষুনি নিয়ে আসা হয়েছে।' যে কর্মীরা ট্রাকে জিনিসপত্র লোড করছিলেন, তাঁদের একজন বলেন, 'এখনও খাট, কাঠের শোকেস,  সোফা, কম্পিউটার আছে।'

১৮ জুলাই অভিষেকের আমতলার অফিসে বুলডোজার চলতেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় স্থানীয় বিজেপি কর্মীদের। তাঁদের অনেকেই অভিষেকের অফিসের সামনে 'জয় শ্রী রাম', 'ভারত মাতা কী জয়' স্লোগান দিতে থাকেন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে অভিষেকের অফিসেও ঢুকে পড়েন। তারপর হাতুড়ি দিয়ে ভাঙচুরও চালান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী।

সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর। মাল্টিমিডিয়া প্রোডিউসার হিসেবে কর্মরত। খবরের যে কোনও আঙ্গিকই ভাল লাগার। খেলা, বিনোদন হোক লাইফস্টাইল - চর্চা করতে ভাল লাগে। সোশাল মিডিয়ার খুঁটিনাটি ও SEO -র চর্চায় বিশেষ আগ্রহ। যোগাযোগ - sanghamitrac@abpnetwork.com 

Read More
Advertisement

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Advertisement

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget