এক্সপ্লোর

Suvendu Adhikari: পিএসসি ভবনে ঢোকার সময় দরজা বন্ধ, পুলিশ-রক্ষীদের সঙ্গে বচসায় জড়ালেন শুভেন্দু

Suvendu Adhikari News: গাড়িতে চড়ে পিএসসি ভবনে ঢোকার সময় আচমকাই তাঁকে আটকে দেওয়া হয়। গেট বন্ধ করে দেওয়া হয়। যা দেখে রেগে যান শুভেন্দু অধিকারী।

কলকাতা: পিএসসি ভবনে (PSC Bhawan) ঢোকার সময় দরজা বন্ধ, পুলিশ-রক্ষীদের সঙ্গে বচসায় জড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিরোধী দলনেতা পিএসসি ভবনে ঢোকার সময় গেট আটকে দেওয়া হয়। যা দেখে ক্ষুব্ধ হয়ে যান বিরোধী দলনেতা। গাড়ি থেকে না নেমেই তিনি গেটের সিকিউরিটি গার্ডদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন যে কেন গেট আটকে দেওয়া হল? রাগে গাড়ি থেকে নেমে গিয়ে শুভেন্দু সেই সিকিউরিটি গার্ডদের বলতে থাকেন, ''বেতন মমতা বন্দ্যােপাধ্যায় আপনাদের দেন? আমি চোর না ডাকাত। আজ পুলিশ ডাকা হয়েছে কেন? আমি হেঁটে যাব, গেটটা খুলুন আগে। পুলিশ ডেকে নিয়ে এসে আমাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। ডিএ পায় না। একটা কনস্টেবল ১৫ হাজার টাকা বেতন কম পায়, তবুও কোনও লজ্জা নেই।'' 

পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ''প্রতিদিন পিএসসি ভবনের গেট খোলা থাকে। আজ আমি একা আসব। হঠাৎ কেন দরজা বন্ধ করে দেওয়া হল? এখানকার স্থানীয় সিকিউরিটি যাঁরা মাত্র ১০ হাজার টাকা বেতন পায়, গরীব মানুষগুলো। তাঁদেরকে ধমকে বলছে গেটটা লাগিয়ে দিতে। মমতা বন্দ্য়োপাধ্যায় এঁদের অপব্যবহার করছেন।'' বিরোধী দলনেতা আরও বলেন, ''এই গরীব মানুষগুলোকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এঁদের ন্যূনতম ব্য়ক্তিত্ব নষ্ট করে দেওয়া হচ্ছে। এঁরা বাড়িতে গিয়ে ঠিকভাবে নিজেদের পরিবারের মানুষদের সঙ্গে কথা বলতে পারে না।'' 

 পিএসসিতেও চিরকুটে চাকরি ! অনুমোদনে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁরা রাজ্য সরকারের পক্ষে বিডিও হয়ে পঞ্চায়েত ভোটে দুর্নীতি করেছেন ! এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুক্রবার বিকেলে দক্ষিণ কলকাতার পিএসসি ভবনে যান। সেখানে ঢুকতে প্রথমে বাধা পেয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসাতেও জড়ান তিনি। পরে বেরিয়ে যাওয়ার পথে দুর্নীতির বিস্ফোরক তুলেছেন শুভেন্দু অধিকারী। 

নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্য দীর্ঘদিন ধরেই উত্তাল। একের পর এক দুর্নীতি সামনে উঠে এসেছে গত কয়েক বছরে। হকের চাকরির দাবিতে এখনও রাস্তায় চাকরিপ্রার্থীরা। এর মাঝেই নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছিল চাঞ্চল্যকর চিরকুট তত্ত্ব। বিভিন্ন বিভাগে চিরকুটের মাধ্যমে চাকরির সুপারিশ এসেছিল বলে অভিযোগ। যারপরই বর্তমান রাজ্য সরকারেরই সময়ই শুধু নয়, শাসকদলের পক্ষ থেকে অভিযোগ শানানো হয়েছিল বাম আমলেও চিরকুটে চাকরির। সব মিলিয়ে যে চিরকুটে চাকরি ইস্যুতে তোলপাড় চলেছিল রাজ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget