এক্সপ্লোর

TMC : তৃণমূলের কার্টুন আঁকা পোস্টারে শুভেন্দুকে তির? দেবাংশুর মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত

TMC Cartoon Poster : কার্টুন চরিত্রটির কোথায় বাড়ি, কেমন দেখতে, কী অসুখ, বিশেষ চিহ্নের উল্লেখ থাকলেও, কারও নাম করা হয়নি।

রঞ্জিত সাউ , ভাস্কর মুখোপাধ্যায় , করুণাময় সিংহ , পূর্ণেন্দু সিংহ, কমলকৃষ্ণ দে , কৃ্ষ্ণেন্দু অধিকারী, কলকাতা  : তৃণমূলের সোশাল মিডিয়া ও আইটি সেলের তরফে কলকাতা-সহ জেলায় জেলায় কার্টুন-সহ ফ্লেক্সে নিরুদ্দেশ ঘোষণা। কার্টুন চরিত্রটির কোথায় বাড়ি, কেমন দেখতে, কী অসুখ, বিশেষ চিহ্নের উল্লেখ থাকলেও, কারও নাম করা হয়নি। কিন্তু তা ঘিরে জল্পনার শেষ নেই। 

কোথায় পড়েনি সেই পোস্টার ? 

বরানগর, বিধাননগর স্টেশন, সল্টলেকের করুণাময়ী, বিকাশ ভবন, হাওড়ার বালির বিভিন্ন এলাকা, মালদার ইংরেজবাজার, বাঁকুড়া ও বর্ধমান শহরে এ ধরনের ফ্লেক্স ও হোর্ডিংয়ে ছয়লাপ হয়ে গিয়েছে।

পূর্ব বর্ধমান জেলার বিজেপি সহ সভাপতি শ্যামল রায়ের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করে ফ্লেক্স লাগিয়েছে তৃণমূল। যদিও কার প্রতি ইঙ্গিত বলছে না পোস্টার বা তৃণমূলের কেউ । তবে মন্তব্যে ভালই বোঝা যাচ্ছে তির কার দিকে। তৃণমূলের সোশাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যর দাবি, ডিসেম্বরের তারিখ ঘোষণা করে কোনও ব্যক্তি কার্টুন চরিত্রে পরিণত হয়েছেন। তাই নাম না থাকলেও, সবাই বুঝবে কাকে বলা হয়েছে।

তাত্পর্যপূর্ণভাবে একটা কার্টুন ব্য়বহার করা হয়েছে। কার্টুনের সাদা পাঞ্জাবি। গেরুয়া উত্তরীয়। নিচে লেখা হয়েছে, দ্রুত সন্ধান দিন। তাত্পর্যপূর্ণ ভাবে নাম ব্যবহার করা হয়নি। তাঁর কিছু অসুখ চিহ্নিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ভোট এলেই লাইট বন্ধ করে দেন।  

আরও পড়ুন :

দেশেও বাড়ল দৈনিক করোনাগ্রাফ, সংসদে মাস্ক পরা হল বাধ্যতামূলক ! আবার কি ফিরছে সেই দিন?

শুভেন্দুর সভা ঘিরে জটিলতা

অন্যদিকে আজ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে শুভেন্দুর সভা ঘিরে জটিলতা তৈরি হয়েছে। শুভেন্দুর সভায় অনুমতি মিলল না মহকুমাশাসকের। মঙ্গলবার মহকুমাশাসকের দফতর থেকে চিঠি পাঠানো হয়েছে বিজেপি নেতৃত্বকে। চিঠিতে পুলিশের আপত্তি থাকার উল্লেখ। পুলিশের আপত্তি থাকায় সভার অনুমতি দেওয়া সম্ভব নয়, জানিয়েছেন মহকুমাশাসক। আজ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে জনসভা করছেন না শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক করে বিকেলে নিজের বক্তব্য জানাবেন বিরোধী দলনেতা। 

                                                                                     

 

সেরা শিরোনাম

Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
Earthquake : নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
Accident : ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান
ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget