এক্সপ্লোর

Ritabrata Banerjee: কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Ritabrata Banerjee: কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, 'নির্বাচন কমিশনে আস্থা রাখা যাক। আমাদের যা বলার, জানানোর লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি।'

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : জোড়াফুল প্রতীকের মালিকানা কারা? কার দখলে যাবে তৃণমূল কংগ্রেসের লোগো? কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? এই প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, 'নির্বাচন কমিশনে আস্থা রাখা যাক। আমাদের যা বলার, জানানোর লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। দেশে আইন আছে, কানুন আছে, নির্বাচন কমিশন রয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য। আমাদের যা বক্তব্য নির্বাচনে কমিশনে জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রিতিনিধি, সর্বস্তরের জনপ্রিতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল। আমরাই তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে যা জানানোর জানিয়েছি। নির্বাচন কমিশন কিছু জানালে সকলে জানতে পারবেন। আমরা দেশের আইন-কানুন, নির্বাচন কমিশনে আস্থাশীল।'                  

'আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না', হুঁশিয়ারি হুমায়ুন কবীরের 

তৃণমূলের ঘর ভেঙে খানখান। দলের রাশ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতের বাইরে। তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, কাউন্সিলররা যে বৈঠকে থাকছেন, সেখানেই থাকছে না তৃণমূলনেত্রীর ছবি। অ্যাকাউন্টেও পড়েছে তালা। আর এবার কি এবার কি প্রতীকের পালা? তৃণমূলের প্রতীক মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বেহাত হওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা? তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত। 'কালীঘাট-তৃণমূল' আর 'ঋতব্রত-তৃণমূল'। গত সোমবার নিউটাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়দের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হয়, সেখানে নতুন চেয়ারপার্সন হয়েছেন অরূপ রায়। এদিন প্রতীক নিয়ে মুখ খুলেছেন তিনি। হাওড়া মধ্য- র বিধায়ক অরূপ রায় তৃণমূলের জোড়াফুল প্রতীক কার দখলে যাবে সেই সম্পর্কে বলেছেন, 'সেটা নির্বাচন কমিশন ঠিক করবে।' গত মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়রা। এদিকে 'কালীঘাট-তৃণমূল'-এর তরফেও জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। কিন্তু, প্রতীক কার কাছে থাকে, সেটাই এখন দেখার। 

'শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি' - ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার কলকাতার আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর 

'কালীঘাট-তৃণমূল'-এর চাপ বাড়িয়ে ফের বৈঠকে 'ঋতব্রত-তৃণমূল', মমতার ছবি ছাড়া তৃণমূলের প্রতীক নিয়ে ফের বিদ্রোহীদের বৈঠক। কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক। 'ঋতব্রত-তৃণমূল'-এর ডাকে বৈঠক, হাজির দেবাশিস কুমার, অরূপ চক্রবর্তীর মতো একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকে এসেছেন ৪ জন বিধায়ক, ৪৭ জন প্রাক্তন কাউন্সিলর। জাতীয় কর্মসমিতির বৈঠকের পরে ফের বৈঠকে 'ঋতব্রত-তৃণমূল'।             

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget