এক্সপ্লোর

TMC Councilor Arrested: 'শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি' - ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার কলকাতার আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

Kolkata News: ভোট পরবর্তী হিংসা, শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি, একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে।

হিন্দোল দে, কলকাতা : গ্রেফতার কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ১১ নম্বর বরোর চেয়ারম্য়ান তারকেশ্বর চক্রবর্তী। একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী অশান্তি, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ২৩ তারিখ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ৭ জুলাই পর্যন্ত তারকেশ্বর চক্রবর্তীকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 

ভোট পরবর্তী হিংসা থেকে শ্লীলতাহানি, জলা জমি ভরাট থেকে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি, একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ১১ নম্বর বরোর চেয়ারম্য়ান তারকেশ্বর চক্রবর্তীকে। তাঁকে ঘিরে উঠল চোর স্লোগান। প্রিজন ভ্য়ান লক্ষ্য় করে ছোড়া হল ডিম। গত মঙ্গলবার, তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বিজেপি কর্মী। অভিযোগ, তাঁর বাড়িতে ঢুকে অত্য়াচার, লুঠপাট, এমনকী খুনের হুমকি পর্যন্ত দেন তারকেশ্বর চক্রবর্তী। শুক্রবার গভীর রাতে, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। শনিবার দফায় দফায় সার্ভে পার্ক ও পূর্ব যাদবপুর থানার সামনে চলে বিক্ষোভ। 

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর। এবার জালে ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে আসছে তা শুনে আঁতকে ওঠার জোগাড়। সার্ভে পার্কের বাসিন্দারার বলছেন, 'আজকে ১০৪ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়িতে উৎসব হবে। আজকে চোর বেরোলে আমরা ডিম ছুঁড়ব। শুধু চোর না চরিত্রহীন। তোলাবাজ।' গ্রেফতার হওয়া তারকেশ্বরের বিরুদ্ধে এক অভিযোগকারীর বিস্ফোরক অভিযোগ, 'আমার বাড়ি ৪০০-৫০০ লোক ঘিরে ফেলে চারদিক থেকে। ১০জনকে সঙ্গে নিয়ে তারকবাবু দরজা ভেঙে বাড়িতে ঢোকেন। সাংঘাতিক অত্য়াচার, লুঠপাট চালায়। খুন করার হুমকি পর্যন্ত দিয়ে যায় আমার বউকে। পেলে ওকে খুন করে দেব। মিথ্য়ে মামলা দেওয়া, আমাদের কর্মীদের উপর মিথ্য়ে মামলা দেওয়া, আমার নামে মিথ্য়া মামলা দেওয়া, লোক সাজিয়ে, এটা করে গেছে দিনের পর দিন।' 

তারকেশ্বর চক্রবর্তীকে সার্ভে পার্ক থানার পুলিশ গ্রেফতার করার পর পূর্ব যাদবপুর থানার বাইরে সার্ভে পার্ক এলাকার বাসিন্দারা ডিম হাতে অপেক্ষা করছিলেন। ক্ষুব্ধ বাসিন্দারা বলেন, 'চরিত্রহীন বেরোলে পরে ডিম ছোড়া হবে। এরকম চোর... এই টাকা পয়সা দিয়ে নিজস্ব বাড়ি করেছে। নিজের ফ্ল্য়াট কিনেছে। কোটি কোটি টাকা খরচ করে বিয়ে দিয়েছে। ওঁকে মারব বলে, চরিত্রহীনকে মারব বলে ডিম নিয়ে এসেছি।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget