এক্সপ্লোর

Barrackpore: 'বারবার ব্যারাকপুরের কেন? রাগ আছে নাকি? প্রশ্ন খোদ বিধায়কেরই

'ব্যারাকপুরের উপর কী রাগ আছে নাকি, শান্ত থাকতে দেবে না?' কমিশনারেট এলাকায় দুষ্কৃতী তাণ্ডব নিয়ে প্রশ্ন খোদ তৃণমূল বিধায়কেরই!

উত্তর ২৪ পরগনা: বারবার ব্যারাকপুর কেন? প্রশ্ন খোদ ব্যারাকপুরেরই বিধায়কেরই! 'ব্যারাকপুরের উপর কী রাগ আছে নাকি, শান্ত থাকতে দেবে না?' কমিশনারেট এলাকায় দুষ্কৃতী তাণ্ডব নিয়ে প্রশ্ন খোদ তৃণমূল বিধায়কেরই!

ব্যারাকপুর: ডাকাতি আটকাতে যাওয়ায়, স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে গুলি করে খুন। ভরসন্ধেয় ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় হাড়হিম করা ঘটনার পর ২২ ঘণ্টা পার। এখনও অধরা দুষ্কৃতীরা। অন্ধকারে টিটাগড় থানার পুলিশ। এদিন নিহত নীলাদ্রি সিংহর বাড়িতে যান সাংসদ অর্জুন সিং, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা। শনিবার ব্যারাকপুর ও পলতায় ব্যবসা বন‍্ধের ডাক দিয়েছেন তাঁরা। ব্যারাকপুরের আনন্দপুরী, অভিজাত এলাকা রীতিমতো জনবহুল। বাজার রয়েছে। সামনেই ব্য়াঙ্ক। রাতদিন হাজারো লোকের আনাগোনা। তার মধ্যেই গতকাল ভরসন্ধেয় ক্রেতা সেজে, হেলমেট, টুপি, মাস্কে মুখ ঢেকে সিংহ জুয়েলারি হাউসে হানা দেয় ডাকাতরা। লুঠপাটে বাধা দেওয়ায় গুলি করে খুন করে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে। গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর এক কর্মচারী। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিচুতলার পুলিশকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়েছে। ব্যারাকপুরে বোমা-গুলি নতুন ব্যাপার নয়। ভাল অফিসার হলে কোনও ব্যাপার নয়। ব্যারাকপুরে শ্যুটআউট নিয়ে কার্যত পুলিশকেই কাঠগড়ায় তুললেন অর্জুন সিং। 

জামাই ষষ্ঠীর আগের রাতে খুন নীলাদ্রি সিংহ। ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় নিজেদের সোনার দোকানে ডাকাতদের গুলিতে মৃত্যু হয়েছে বছর সাতাশের ওই যুবকের। গতবছরের ডিসেম্বরে বিয়ে হয়েছিল। এটাই ছিল প্রথম জামাই ষষ্ঠী। তবে সেই আনন্দ উৎসবে আর যোগ দেওয়া হল না নীলাদ্রির। 

গত ৫ মাসে রাজ্য়ে প্রায় ২০ বার! শুধু উত্তর ২৪ পরগনাতেই ৩ বার! একের পর এক শ্য়ুটআউট! গুলি, গতকাল বুক থেকে রক্ত ঝড়ছে আগ্নেয়াস্ত্রের আস্ফালন! ব্য়ারাকপুরের আনন্দপুরীর মতো জনবহুল এলাকায় সোনার দোকানে ডাকাতিতে বাধা দেওয়ায়, যেভাবে দোকান মালিকের ছেলেকে খুন হতে হল, তাতে শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। 

এই সিসিটিভি ফুটেজ, শিরদাঁড়া দিয়ে আতঙ্কের স্রোত বইয়ে দিচ্ছে। এটাই প্রথম নয়! গত কয়েক বছরে ব্য়ারাকপুর শিল্পাঞ্চল জুড়ে একাধিক শ্য়ুটআউটের ঘটনা ঘটেছে। ২০২০-র ৫ই অক্টোবর। টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, গুলি করে খুন করা হয় ব্য়ারাকপুরের বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে। বিটি রোডের ওপর শ্যুটআউটে ঝাঁঝরা হয়ে যান মণীশ শুক্লা। গত বছর এই মে মাসেই, ব্যারাকপুরে ভিড়ে ঠাসা বিরিয়ানির দোকান লক্ষ্য় করে চলে এলোপাথাড়ি গুলি। গুলিবিদ্ধ হন দোকানের এক কর্মী ও এক ক্রেতা। 

গত মাসেই, ২৪-শে এপ্রিল, টিটাগড়ে দিনেদুপুরে শ্য়ুটআউটের ঘটনা ঘটে। খুন হন এক ডাম্পার ব্য়বসায়ী। নিহত ব্যক্তিকে তাদের দলের কর্মী বলে দাবি করে তৃণমূল। 

গত বছর, ব্য়ারাকপুর শিল্পাঞ্চলের অদূরে, পানিহাটিতে, ভরসন্ধেয় পাড়ার মধ্যে তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। 

শুধু শ্য়ুটআউটের ঘটনাই নয়, সাম্প্রতিককালে টিটাগড়-ব্য়ারাকপুরে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 

গত বছরের ১৪-ই ফেব্রুয়ারি, টিটাগড়ে, বোমা ফেটে মৃত্য়ু হয় চার বছরের শিশুর। 

ওই বছরই ১৭ই সেপ্টেম্বর, টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ ঘটে। আতঙ্কে স্কুলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। 

এর ৩ মাস পরই সেই টিটাগড়ে স্কুলেপ পাশে মাঠে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হয় ২ স্কুলছাত্র। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তাজা বোমা।  

এবার ব্য়ারাকপুর শিল্পাঞ্চলে ভয়ঙ্কর ডাকাতি ও খুনের ঘটনা। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। মৃতের দিদি বলছেন, অ্য়াডমিনিস্ট্রেশন একদম খারাপ। পুলিশ-প্রশাসন সেভাবে নেই। রাস্তাঘাটে ঠিকমতো চলাচল করা যায় না। রাত ১০ টার সময় মেয়েকে নিয়ে রাস্তায় বেরোতে পারি না। মদ খেয়ে পড়ে থাকে। কাদের জানাব? তাহলে তো আমাকে মেরে দেবে। ঘটনার প্রতিবাদে শনিবার ব্যারাকপুর ও পলতায় ব্যবসা বন্ধ রাখার ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: তৃণমূল সরকার বিশ্বকর্মা যোজনার সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করেছে : শুভেন্দু অধিকারী
তৃণমূল সরকার বিশ্বকর্মা যোজনার সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করেছে : শুভেন্দু অধিকারী
West Bengal Live Blog: প্রতীক নিয়ে দড়ি টানাটানি, সিম্বল ফ্রিজ করে দুই তৃণমূলকে অস্থায়ী প্রতীক দেবে কমিশন?
প্রতীক নিয়ে দড়ি টানাটানি, সিম্বল ফ্রিজ করে দুই তৃণমূলকে অস্থায়ী প্রতীক দেবে কমিশন?
Maoist Leader Arrested : 'মাওবাদী নেতা আকাশ গ্রেফতার', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর,
'মাওবাদী নেতা আকাশ গ্রেফতার', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর, "১৫ বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিল.."
Malda Water Logging: ভেসেছে মালদার ভূতনির চর, ত্রাণ পেতে ঝাঁপিয়ে পড়ছে জলবন্দিরা, ভয়াবহ ছবি প্রকাশ্য়ে
ভেসেছে মালদার ভূতনির চর, ত্রাণ পেতে ঝাঁপিয়ে পড়ছে জলবন্দিরা, ভয়াবহ ছবি প্রকাশ্য়ে

ভিডিও

BJP News: অভিষেক বলেছিলেন একটা সময় শুভেন্দুবাবুর রথকে উল্টো করে বাড়ি পাঠিয়ে দেবেন:চন্দ্রনাথ রথের মা
TMC Inner Clash : আজই অন্তর্বর্তী নির্দেশ? কী পদক্ষেপ কমিশনের? আমরাই আসল, দাবি দু-পক্ষেরই
BJP Government:আমি এ বিষয়ে কোনও কথা বলব না। যার যার ভাল লাগে প্রাণ ভরে শুনুন', মন্তব্য অসীম সরকারের
TMC Inner Clash:কুণাল ঘোষ হোয়াটসঅ্যাপে ভয় দেখিয়েছেন সেটা প্রমাণ করা যাবে: কাকলি ঘোষ দস্তিদারের ছেলে
Nandigram News : কাল সকাল ১১ পর্যন্ত ঝুলে রইল নন্দীগ্রাম উপনির্বাচনে ২ তৃণমূল প্রার্থীর ভবিষ্যৎ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget