এক্সপ্লোর

Guwahati-Bikaner Express Derailed: কেন দুর্ঘটনার কবলে পড়ল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস? তদন্ত শুরু কমিশনার অফ রেলওয়ে সেফটির

West Bengal Train Accident Update: বৃহস্পতিবারের দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে-গেছে বিকানের এক্সপ্রেসের (Bikaner-Guwahati Express) একের পর এক কামরা। অভিঘাত এতটাই বেশি ছিল যে লাইন থেকে ছিটকে পড়ে কয়েকটি বগি।

অরিত্রিক ভট্টাচার্য, ময়নাগুড়ি: কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)? খতিয়ে দেখতে, তদন্ত শুরু করেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner of Railway Safety)। দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ডকে।

বৃহস্পতিবারের দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে-গেছে বিকানের এক্সপ্রেসের (Bikaner-Guwahati Express) একের পর এক কামরা। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, লাইন থেকে ছিটকে পড়ে কয়েকটি বগি। একটির উপর, উঠে যায় আরেকটি কামরা। কিন্তু, কেন হল এই ভয়াবহ দুর্ঘটনা? লাইনের সমস্যা? না কি, বগির কোনও সমস্যা ছিল? তা খতিয়ে দেখতে, তদন্ত শুরু করেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। জিজ্ঞাসাবাদ করা হয়, দুর্ঘটনাগ্রস্ত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও গার্ডকে।

কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্তে উঠে এসেছে, ইঞ্জিনের ২ টন ওজনের ট্র‍্যাকশন মোটর ভেঙে গেছে। কিন্তু, কী করে ভাঙল এই ট্র‍্যাকশন মোটর? রেল সূত্রে খবর, ট্র‍্যাকশন মোটর অ্যাক্সেল থেকে ঝোলানো থাকে। কোনও কারণে ট্র‍্যাকশন মোটরের এই ভাবে খুলে পড়ে গিয়ে দুর্ঘটনার নজির সে অর্থে নেই। বিকেল চারটে পাঁচ মিনিটে, বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয়। এরপর, স্টপেজ না থাকা সত্বেও জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়ায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। রেল সূত্রে খবর,  রানিনগর স্টেশন পেরনোর সময়ে ইঞ্জিন ও জেনারেল কামরার নীচে আগুনের ফুলকি দেখতে পেয়েছিলেন লাইনে কর্মরত কর্মীরা।তাঁরা বিষয়টি চালক ও গার্ডকে জানান। রিপোর্ট করা হয় কন্ট্রোল রুমে। সেখানে এক দফা ট্রেন পরীক্ষা করা হয়। তবে, সেভাবে কিছু নজরে পড়েনি বলে ফের ট্রেন চালানো হয়।

দোমোহনির যে অংশে দুর্ঘটনা ঘটেছে, সেই আপ লাইন দিয়ে তার আগেই দুটি মালগাড়ি গেছে। এই দুই মালগাড়ির চালক ও গার্ড লাইনের কোনও সমস্যা কথা পরবর্তী স্টেশন বা কন্ট্রোল রুমে জানাননি৷ রেলের লাইন পরীক্ষার কাজে নিযুক্ত কর্মীরাও জানিয়েছেন, তারা লাইনে কোনও ত্রুটি দেখেননি। এই অবস্থায়, কমিশনার অফ রেলওয়ে সেফটি খতিয়ে দেখতে চাইছেন নিউ জলপাইগুড়ি স্টেশনে কেন ট্রেন দাঁড়িয়ে গেল? কর্মীরা কী দেখেছিলেন? রেল বিশেষজ্ঞদের অনেকের অনুমান, ICF কোচের ব্রেক-শু কোনও ভাবে দীর্ঘ সময় ধরে ঘসা খাচ্ছিল।তার ফলে, জেনারেল বগির চাকা গরম হয়ে যাওয়ার কারণে আটকে যায়।  তাই দু'বার এমারজেন্সি ব্রেক কষেন চালক। ইঞ্জিন দাঁড়িয়ে গেলেও, বগিগুলি চলন্ত থাকায়, প্রচন্ড গতিতে একে ওপরের উপর উঠে যায়। লাইন থেকে ছিটকে পড়ে কামরা।রবিবার ফের ট্রেনের ইঞ্জিন পরীক্ষা করা হয়। সোমবার, দুর্ঘটনাস্থলে আসবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Birbhum News: ফের চালু হল ব্যবসা, বিধি মেনে বীরভূমে খুলল হোটেল, রিসর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget