এক্সপ্লোর

Teacher Recruitment: 'ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার প্রতি এত প্রেম কেন?' মানিক ভট্টাচার্যকে জেরার নির্দেশ বিচারপতির

'অপসারিত সিবিআই আধিকারিক কোনও সরকারি সংস্থায় কাজ করার উপযুক্ত নন'। সিবিআইকে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: 'ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার প্রতি তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর এত প্রেম কেন?' অতিরিক্ত প্যানেলের বিষয়ে মানিক ভট্টাচার্যকে জেরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৭ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'অপসারিত সিবিআই আধিকারিক কোনও সরকারি সংস্থায় কাজ করার উপযুক্ত নন'। সিবিআইকে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে। 'আমাকে তো দেখছি ইংল্যান্ডের তদন্তকারী সংস্থা এমআই ফাইভের উপর ভরসা করতে হবে। মামলার সঙ্গে যুক্ত সব সিবিআই আধিকারিকের ব্যক্তিগত সম্পত্তি খুঁজে বের করার নির্দেশ দেব'। এদিন শুনানিতে এমনই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

গত ৩১ জানুয়ারি স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে ফের প্রশ্নের মুখে পড়েছিল CBI. মানিক ভট্টাচার্যকে কেন গ্রেফতার করতে পারেননি?
কেন দেরি হয়েছিল? ভর্ৎসনা করে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করলেন আরেক বিচারপতি বিশ্বজিৎ বসুও। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অসন্তোষ প্রকাশ করে, মঙ্গলবার সিবিআই-এর তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সিট থেকে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। নতুন তদন্তকারী অফিসারের নাম জানাতে নির্দেশ দিয়েছেন তিনি।

তাৎপর্যপূর্ণভাবে সিবিআই-এর পরিবর্তে এবার প্রয়োজনে ডিআইজি সিআইডি-কে তদন্তের ভার দেওয়া নিয়েও চিন্তাভাবনার ইঙ্গিত দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল মঙ্গলবার। তখনই ওঠে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,নিয়োগ দুর্নীতির অনেক মামলায় তো সিবিআই তদন্ত করছে। 

কিন্তু CBI, মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারল না কেন? কেন দেরি করলেন? ওই সময়ে তিনি তো সুপ্রিম কোর্টে চলে গেলেন। সেখান থেকে রক্ষাকবচ নিয়ে নিলেন। এরপরই ক্ষুব্ধ বিচারপতি, সিবিআই-এর সিট থেকে তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে এই নির্দেশও দেন, তদন্তের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না সোমনাথ বিশ্বাস। 

মামলকারীর আইনজীবী ফিরদৌস শামিম যুক্তি দেন, সুপ্রিম কোর্টের একাধিক রায়ে বলা হয়েছে সরকারের উপরমহল থেকে কোনও অনিয়ম হলে সিআইডির পরিবর্তে সিবিআইকে সরাসরি তদন্ত করতে দেওয়া যেতে পারে। 

পর্যবেক্ষণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, সিবিআইয়ের হাতে এখন অনেক মামলা রয়েছে। অফিসারের অভাব রয়েছে। সিআইডিকে তদন্তভার দেওয়া যেতেই পারে। প্রয়োজনে আদালত নজরদারি করবে।

তিনি আরও বলেন, হাইকোর্টের অন্য একটি বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি রহস্যভেদে ডিআইজি সিআইডি-কে তদন্তের নির্দেশ দিয়েছে। এর আগে গ্রুপ সি - গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখন সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল থেকে ২ জনকে বাদ দিয়ে, ৪ অফিসারকে সিটের অন্তর্ভূক্ত করেছেন তিনি। 


যদিও এদিন মাদ্রাসা সার্ভিস কমিশনের মামলায় তদন্তভার নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। দু'সপ্তাহ পর মামলাটি ফের শুনানি রয়েছে। গত বুধবার নতুন তদন্তকারী অফিসার হিসেবে তিনজনের নাম আদালতের কাছে প্রস্তাব করতে পারে সিবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget