এক্সপ্লোর

Panchayet Election 2023: রাজ্য পুলিশে আস্থা? নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট?

State Election Commission: বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে যদিও রাজ্য পুলিশের ওপর আস্থা রাখার কথাই বারবার বলেছেন সদ্য পদ পাওয়া কমিশনার রাজীব সিনহা।

কলকাতা: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হল। রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকেই। সবই তো হ, তবে এখন প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। রাজনৈতিক ব্যক্তিত্বের একাংশ তো বটেই, সাধারণ মানুষের মনেও একই প্রশ্ন। এবারেও কি কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানো হবে? নাকি আস্থা রাখা হবে রাজ্য পুলিশের ওপরেই?

দিন ঘোষণা হয়ে গেল পঞ্চায়েতের মেগা ফাইটের! ৮ জুলাই হতে চলেছে গ্রাম বাংলার হাইভোল্টেজ ভোট-যুদ্ধ!২০১৮-র মতো এবারও গোটা রাজ্য়ে পঞ্চায়েত ভোট হতে চলেছে এক দফাতেই। আর এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ২০১৮-র মতো এবারের পঞ্চায়েত ভোটও কি হবে রাজ্য় পুলিশ দিয়েই? নাকি কেন্দ্রীয় বাহিনী চাইবেন নতুন রাজ্য় নির্বাচন কমিশন রাজীব সিন্হা? ২০১৮-র মতো এবারও কি পঞ্চায়েত ভোটে ফিরবে হিংসার ছবি? বিনা বাধায় কি মনোনয়ন দিতে পারবে বিরোধীরা?নির্বিঘ্নে কি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা? 

কিন্তু, বৃহস্পতিবার এর মধ্য়ে কোনও প্রশ্নেরই উত্তর দেননি রাজীব সিন্হা। গতবার পঞ্চায়েত ভোট হয়েছিল রাজ্য় পুলিশ দিয়ে। আর সেবার মনোনয়ন পর্ব থেকে ভোট অবধি লাগামছাড়া হিংসার সাক্ষী ছিল গোটা বাংলা! খুন, রক্তপাত, সংঘর্ষ কিছুই বাদ যায়নি! এবারও রাজ্য় পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট হলে, তা কতটা শান্তিপূর্ণ হবে, সেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। রাজ্য় নির্বাচন কমিশনার এনিয়ে সরাসরি উত্তর না দিলেও, ইঙ্গিতপূর্ণভাবে পুলিশে আস্থা রাখার কথা শোনা গেছে তাঁর মুখে। 

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে যদিও রাজ্য পুলিশের ওপর আস্থা রাখার কথাই বারবার বলেছেন সদ্য পদ পাওয়া কমিশনার রাজীব সিনহা। যদিও চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা বলেলনি তিনি। পূর্বের ইতিহাস বলছে পঞ্চায়েত ভোটে একাধিক উত্তেজনার সাক্ষী থেকেছে বাংলা। তাহলে এবারেও কি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে? 

এদিন সাংবাদিক প্রশ্ন করেন, নির্বাচনের দিন ঘোষণার অনেক আগে থেকে বিভিন্ন জেলা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। তার ফলে বিরোধীরা প্রশ্ন তুলছে যে, হিংসা হতে পারে। রাজ্য় পুলিশের ওপর ভরসা তারা রাখতে পারছে না। 

এ প্রসঙ্গে রাজীব সিন্হা বলেন রাজ্য় পুলিশের ওপরে ভরসা রাখা উচিত। কারণ, রাজ্য় সরকারের যে আধিকারিকরা রয়েছেন, তাঁরাই আমাদের সঙ্গে থাকেন। রাজ্য় নির্বাচন ক্ষেত্রে রাজ্য়ের যে আধিকারিকরা রয়েছেন, পুলিশকর্মী হোক, সাধারণ কর্মী হোক, তাঁদের ওপর তো আমাদের আস্থা রাখতেই হবে।

এ প্রসঙ্গে 'বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা'-র কথাও বলেছে রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ পরিস্থিতি দেখে এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলেই ইঙ্গিত। 

গতবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই, বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছিল হিংসার ছবি। শেষমেশ আদালতের নির্দেশে, হোয়াটসঅ্য়াপে দেওয়া মনোনয়নও গ্রাহ্য় হয়েছিল। এবারও কি অনলাইনে মনোনয়ন নেওয়া হবে? তা নিয়েও খোলসা করে কিছু বলেননি রাজীব সিন্হা। গত বছর নমিনেশনের ক্ষেত্রে গতবার দেখা গিয়েছিল, অনেকে নমিনেশন দিতে পারেনি, সিকিওরিটির কারণে, শেষ পর্যন্ত হোয়াটসঅ্য়াপেও নমিনেশন  নেওয়া হয়েছিল। এবার কি নজরে থাকছে সেই বিষয়টা? 

উত্তরে রাজ্য় নির্বাচন কমিশনার রাজীব সিন্হা বলেন, 'ঠিক আছে। বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্য়বস্থা নেওয়া হয়েছিল। সেরকম বিশেষ পরিস্থিতি যে এবার আসে, তখন আমরা ভাবব।'

 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget