এক্সপ্লোর

Alipurduar News: প্রয়োজনীয় পরিকাঠামো ছাড়াই অসাধ্য সাধন, সফল অস্ত্রোপচার আলিপুরদুয়ারের হাসপাতালে

Surgery: কিডনির চিকিৎসার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতাল ঘুড়েও হয়নি সুরাহা। কেউ বলেছে কেটে বাদ দিতে হবে,  কেউ বা দেখিয়েছে মৃত্যু ভয়। কিন্তু কেউই দেখায়নি অস্ত্রোপচারের সাহস।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ইউরোলজিক্যাল সুপার স্পেশালিটির (Urological Super Specialty) পরিকাঠামো ছাড়াই অসাধ্য সাধন চিকিৎসকদের। অকেজো কিডনির (Kidney) জটিল অস্ত্রোপচার করে সফল হল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল (Alipurduar District Hospital)। এই সাফল্যের আত্মবিশ্বাসে আগামীদিনে আলাদা ক্লিনিক করে ইউরো-সার্জারি করা যায় কি না, তার প্রস্তাব পাঠানোর ভাবনায় কর্তৃপক্ষ।                                                                     

পরিকাঠামো ছাড়াই অসাধ্য সাধন: কিডনির চিকিৎসার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতাল ঘুড়েও হয়নি সুরাহা। কেউ বলেছে কেটে বাদ দিতে হবে, কেউ বা দেখিয়েছে মৃত্যু ভয়। কিন্তু কেউই দেখায়নি অস্ত্রোপচারের সাহস। এমন পরিস্থিতিতে স্ত্রী-এর ডান কিডনির চিকিৎসায় শুধু যে অর্থই খরচ হয়েছে তা নয়। দিনমজুর স্বামীর বেচতে হয়েছে যৎসামান্য জমিটুকুও। ফলে বছরের পর বছর যন্ত্রণায় ছটফট করে কাতরাতে দেখেছেন স্ত্রীকে। যদিও হাল ছাড়েনি কোচবিহার জেলার ঘোকসাডাঙার বাসিন্দা আশ্রাব আলি। স্ত্রী সামিনা বিবি (২৫)কে সঙ্গে করে নিয়ে এসেছিলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বহির্বিভাগে। সেখানেই সমস্যার বিবরণ শুনে এবং পরীক্ষার পর সাহস দেখান জেলা হাসপাতালের ইউরো-সার্জেন ডাঃ পবিত্র রায়। রোগীর পরিবারের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই দায়িত্ব নেন তিনি। যদিও ইউরো-সার্জারির সুপার স্পেশালিটি পরিকাঠামো ছাড়া কতটা সফল হতে পারবেন তা নিয়ে সংশয় দানা বাঁধে। যদিও জেলা হাসপাতালের সুপার ডাঃ চিন্ময় বর্মনের সহযোগিতায় অপারেশনের প্রস্তুতি করে ফেলেন তাঁরা। গত ২৬-শে ডিসেম্বর জেলা হাসপাতালে রোগী সামিনা বিবি(২৫)-কে ভর্তি হন। ২৮ ডিসেম্বর অস্ত্রোপচার সফল করে মেডিক্যাল টিম।                                                                   

হাসপাতাল সূত্রে খবর, বছর ২৫-এর মহিলা সামিনা বিবি-র ডান পাশের কিডনি জন্মগত অকেজো ছিল। অর্থাৎ প্রস্রাব, মূত্রথলি পর্যন্ত আসছিল না। সেই কারণে কিডনি ফুলে যায় এবং সেখানে পাথর তৈরি হয়েছিল। যার জন্য প্রয়োজন ছিল অপারেশনের। রীতিমত কিডনি ও মূত্রথলি মাঝে ইউরেটার প্রতিস্থাপন করা হয়েছে বলে চিকিৎসকসূত্রে খবর৷ ফলে, এখন দুটি কিডনি স্বাভাবিকভাবে কাজ করায় রোগী সম্পূর্ণ সুস্থ বলেই দাবি চিকিৎসকের।

আরও পড়ুন: Calcutta High Court: D.El.Ed-এর ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ঘিরেও উঠল দুর্নীতির অভিযোগ, স্থগিতাদেশ আদালতের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget