এক্সপ্লোর

Calcutta High Court: D.El.Ed-এর ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ঘিরেও উঠল দুর্নীতির অভিযোগ, স্থগিতাদেশ আদালতের

D.El.Ed Admission:২৮ ডিসেম্বর, ২০২১-২০২৩ শিক্ষাবর্ষে D.El.Ed-এ ভর্তির জন্য পুনরায় একটি বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।বলা হয়, ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আবেদনের ফর্ম পূরণ করা যাবে।

কলকাতা: শিক্ষক থেকে শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি ইস্য়ুতে রাজ্য় রাজনীতি এখনও উথালপাথাল। তার মধ্যেই এবার প্রাথমিকে শিক্ষকতার প্রশিক্ষণের কোর্স D.El.Ed-এর ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ঘিরেও উঠল দুর্নীতির অভিযোগ। এই সংক্রান্ত মামলায় ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট (Calcutta High Court)।আপাতত আর কোনও আবেদনপত্র গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)।

ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ঘিরে দুর্নীতির অভিযোগ: ২৮ ডিসেম্বর, ২০২১-২০২৩ শিক্ষাবর্ষে D.El.Ed-এ ভর্তির জন্য পুনরায় একটি বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাতে বলা হয়, ২ রা জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আবেদনের ফর্ম পূরণ করা যাবে। এখানেই উঠেছে বেনিয়মের অভিযোগ। D.El.Ed অর্থাৎ Diploma in Elementary Education হল ২ বছরের একটি ডিপ্লোমা কোর্স। এই কোর্সের ক্ষেত্রে বছরে ২০০ দিন করে কর্মদিবস বাধ্যতামূলক। অর্থাৎ ২ বছরে মোট ৪০০ কর্মদিবস থাকতে হবে।

এখানেই প্রশ্ন উঠছে, ২০২১ থেকে ২০২৩ সালের D.El.Ed কোর্সে, ২০২৩-এর শুরুতে কীভাবে ভর্তি করা যেতে পারে? সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী, ৪০০ কর্মদিবস কীভাবে পূরণ করা সম্ভব? ২৮ ডিসেম্বর, প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ফর্ম ফিলআপ এবং লেট ফি মিলিয়ে একজন আবেদনকারীকে ৩ হাজার টাকা দিতে হবে। এক্ষেত্রেও পর্ষদের বিরুদ্ধে অনেক বেশি টাকা চাওয়ার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা এই বিজ্ঞপ্তির একাংশকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল।

মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, ২০২১-এর যে ভর্তি প্রক্রিয়া হওয়ার কথা, ২০২৩-এ এসেও তা কী করে চলতে পারে? আদালতে NCTE'র আইনজীবী জানান, D.El.Ed কোর্স সম্পূর্ন করার জন্য প্রতি বছর ২০০টি কর্মদিবস প্রয়োজন হয়। এছাড়াও মামলাকারীর আইনজীবী আরও অভিযোগ করেন, যেখানে ফর্ম ফিলআপের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ৩০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা লাগার কথা, সেটা অনেক বেশি, ৩ হাজার টাকা চাওয়া হচ্ছে। নতুন নির্দেশ না আসা পর্যন্ত কোনও আবেদনপত্র গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন: Malda News: মালদায় বিজেপিতে ফাটল, শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই দলত্যাগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget