এক্সপ্লোর

Kolkata Metro: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Dakshineswar Metro Station: নির্যাতিতার অভিযোগ, ঘটনাস্থলে অনেকে ছিলেন। কেউ প্রতিবাদ করেননি। উল্টে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষেধ করেন স্থানীয়দের একাংশ। অভিযুক্ত প্রভাবশালী বলেও দাবি করা হয়।

আবির দত্ত, দক্ষিণেশ্বর : দক্ষিণেশ্বরে মহিলার 'শ্লীলতাহানি', গ্রেফতার অভিযুক্ত। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ২১ অক্টোবর: মহিলাকে প্রথমে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় বেধড়ক মারধরের অভিযোগ। সন্ধে সাড়ে ৭টা নাগাদ অফিস থেকে ফিরছিলেন, দাবি নির্যাতিতার। তাঁর অভিযোগ, 'ফেরার পথে ১ ব্যক্তি আমার ওপর হামলা চালায়। প্রতিবাদ করতে আমাকে মারধর করে। ওখানে অনেকে দাঁড়িয়েছিল কেউ প্রতিবাদ করেনি। অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষেধ করেন স্থানীয়দের একাংশ। অভিযুক্ত প্রভাবশালী বলেও দাবি করেন স্থানীয়দের একাংশ'। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার, গ্রেফতার অভিযুক্ত। 

ভর সন্ধেবেলা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে স্কাইওয়াকের সামনে দিয়ে আলমবাজারের দিকে যাচ্ছিলেন ওই মহিলা। রাস্তা পার হওয়ার সময় তাঁর সঙ্গে শ্লীলতাহানি হয় বলে অভিযোগ। সন্ধেবেলা যথেষ্ট জমজমাট থাকে ওই এলাকা। বাস, অটো, শাটল গাড়ি চলাচল করে সবসময়। ঘটনার দিন ছিল কালীপুজোর পরের দিন। ব্যস্ত রাস্তার মধ্যেই বেসরকারি সংস্থার কর্মী ওই মহিলাকে হেনস্থা করা হয়েছে। আতঙ্কে রয়েছেন তিনি। এমন ঘটনা ঘটতে পারে তা তাঁর কল্পনারও অতীত। মহিলার সঙ্গে শ্লীলতাহানি হওয়ার পর অভিযুক্তকে তার অভব্য আচরণের জন্য পাল্টা প্রশ্ন করেন আক্রান্ত মহিলা। প্রতিবাদ করেন গোটা ঘটনার। বদলে জোটে সপাটে চড়। তরুণীর দাবি, আশপাশে অনেক লোক থাকলেও সাহায্যের জন্য কেউই এগিয়ে আসেননি। সাহায্য চেয়েও পাননি তিনি। উল্টে শুনতে হয়েছে অভিযুক্ত ব্যক্তি কত প্রভাবশালী। 

এই ঘটনার পরই দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। যদিও তাঁকে এইসব পদক্ষেপ নিতে না করেছিলেন ঘটনাস্থলে থাকা কিছু মানুষ। তবে শেষ পর্যন্ত পুলিশ্বের দ্বারস্থ হন মহিলা। তাঁর অভিযোগ পাওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। শুরু হয় অভিযুক্তকে শনাক্তকরণ প্রক্রিয়া। তারপর গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

কী বলছেন শ্লীলতাহানির শিকার হওয়া ওই মহিলা 

নির্যাতিতার অভিযোগ, ২১ অক্টোবর অফিস থেকে ফেরার সময় সন্ধে সাড়ে সাতটা নাগাদ রাস্তার উল্টো দিক থেকে এসে এক ব্যক্তি তাঁকে ধাক্কা মারেন। গায়ে হাত দেন। প্রতিবাদ করায় উল্টে তাঁকেই মারধর খেতে হয়েছে। নির্যাতিতার আরও অভিযোগ, আশপাশ থেকে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। সকলেই মজা দেখছিলেন। কেউ কেউ বলছিলেন অভিযুক্তের অনেক হাত রয়েছে। অভিযুক্ত ওই এলাকার 'তোলাবাজ', অটো, টোটোর থেকে টাকা তোলে বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা। নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা। এমন ঘটনা ঘটার পর আতঙ্কে রয়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget