এক্সপ্লোর

Dengue Death: ডেঙ্গি আক্রান্তের মৃত্যু কলকাতায়

Woman Death: কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃতের নাম শর্মিলা চট্টোপাধ্যায়, হরিদেবপুরের বাসিন্দা। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ।

সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় (kolkata) ডেঙ্গি (dengue) আক্রান্তের মৃত্যু। মৃতের নাম শর্মিলা চট্টোপাধ্যায়। তিনি হরিদেবপুরের (haridevpur) বাসিন্দা। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে মারা যান তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ করা রয়েছে বলে সূত্রের খবর।

কী হয়েছিল?
হাসপাতাল সূত্রে খবর, ৫৯ বছর বয়স হয়েছিল শর্মিলার। কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের হরিদেবপুরের বাসিন্দা প্রৌঢ়ার গত ৩১ অগস্ট জ্বর এসেছিল বলে আত্মীয়দের দাবি। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে তিনি রক্ত পরীক্ষা করতে বলেন। ১ সেপ্টেম্বর রক্ত পরীক্ষা হয় তাঁর। বিকেলে রিপোর্ট আসে, ডেঙ্গি-পজিটিভ। তাঁর পর থেকেই ওষুধ চালু হয়। কিন্তু শর্মিলার পরিবারের দাবি, চিকিৎসা শুরু হলেও দুর্বল হয়ে যাচ্ছিলেন তিনি, বসে থাকতে পারছিলেন না। ৩ সেপ্টেম্বর রাত ১২টার পর স্থানীয় এক বেসরকারি হাসপাতাল, টালিগঞ্জের আরএসভি-তে ভর্তি করা হয় শর্মিলা চট্টোপাধ্যায়কে। কিন্তু অল্প পরেই আইসিইউ-তে দিতে হয় প্রৌঢ়াকে। এর পরই ভেন্টিলেশনে চলে যান তিনি। তাতেও অবস্থার উন্নতি হয়নি। ফলে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে স্থানান্তরিত করা হয় শর্মিলাকে। ঘণ্টাখানেক চিকিৎসার পর সেখানেই গত কাল মৃত্যু হয় তাঁর। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর প্লেটলেট উল্লেখযোগ্য ভাবে কমেনি। তবে কিডনি, যকৃৎ ও হৃদযন্ত্রে চাপ পড়েছিল। শরীরে জল জমতে শুরু করে। সব মিলিয়ে মাল্টি-অর্গান ফেলিওর হয় শর্মিলার। বস্তুত, সরকারি ভাবে এই নিয়ে চলতি মরসুমে কলকাতায় ২ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে বলে খবর। বিষয়টি নিয়ে এখনও কোনও কোনও প্রতিক্রিয়া দেয়নি স্বাস্থ্য দফতর।

রক্তচক্ষু ডেঙ্গি-র
পতঙ্গবাহিত এই রোগ যে ভয় দেখাচ্ছে, হালে বার বার সে কথা উঠে এসেছে। পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত কলকাতা শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচশোর বেশি। শুধু তাই নয়। আশপাশের জেলাগুলিতেও থাবা বসিয়েছে মশাবাহিত এই রোগ। এই সময় শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, 
কলকাতার পাশাপাশি, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি মারাত্মক আকার ধারণ করেছে। কলকাতায় যেখানে চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৯৬, সেখানে উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যা ৪৬৭, এবং হাওড়ায় ৪৬১। পাশাপাশি লালচোখ দেখাচ্ছে ম্যালেরিয়াও। এ পর্যন্ত ম্যালেরিয়া-আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি বলে পুরসভা সূত্রে খবর। মশাবাহিত রোগ প্রতিরোধে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা।তার মধ্যেই প্রৌঢ়ার মৃত্যুর খবরে চাঞ্চল্য মহানগরে। 

আরও পড়ুন:'৮৯ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে’ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget