এক্সপ্লোর

Kunal Ghosh: 'কাঁহাতক দলকে ডিফেন্ড করবেন, কাজ কঠিন হয়ে যাচ্ছে', বিস্ফোরক কুণাল

TMC: যিনি এই কথা বলছেন, তিনি একদিকে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক! অন্য়দিকে, তৃণমূলের মুখপাত্র।

কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়,কলকাতা: একের পর এক মামলায় আদালতে ধাক্কা খাচ্ছে তৃণমূল (Tmc) সরকার। পরপর সামনে আসা দুর্নীতির অভিযোগ এবং তাতে নেতাদের গ্রেফতারি নিয়ে, তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে মুখপাত্রদের অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন কুণাল ঘোষ। এবিপি আনন্দকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে তিনি বলেন, মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কেন এই কথা বললেন তিনি?

তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কাঁহাতক আপনি দলকে ডিফেন্ড করবেন! একটা ভুল, দু'টো ভুল, তিনটে ভুল থেকে যে কেউ কোনও শিক্ষা নিচ্ছে, সেও তো কিছু দেখতে পাচ্ছি না।'

যিনি এই কথা বলছেন, তিনি একদিকে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক! অন্য়দিকে, তৃণমূলের মুখপাত্র। সেই কুণাল ঘোষের মুখেই এবার কার্যত তৃণমূলের মুখপাত্রদের অস্বস্তির কথা। এবিপি আনন্দকে (ABP Ananda) দেওয়া সাক্ষাৎকারে তা নিয়ে বিস্ফোরক মন্তব্য়ও করলেন তিনি।

দীর্ঘদিন হাইকোর্টে (High Court) জোরাল ধাক্কা খেয়েছে তৃণমূল সরকার। একের পর এক শুনানিতে বিচারপতিদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এসব নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিতে, ময়দানে নামতে দেখা যায় কুণাল ঘোষকে। শুক্রবার এই তালিকায় যোগ হয়েছে আরেকটি মামলা। ধর্মতলায় বিজেপির সভার বিরোধিতা করতে গিয়ে, হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য় সরকার।

কিন্তু, এদিন অন্যরকম সুর শোনা গেল কুণাল ঘোষের গলায়। এই ইস্যুতে শীর্ষনেতৃত্বের একাংশকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'আমরা সামান্য় সৈনিক, আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন, সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা। এটা সব দলের মুখপাত্রদের কাজ। কিন্তু, একই ভুল যদি ১৪ বার হতে থাকে, সেটা তো দলের পক্ষে সুস্থতা নয়। তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে আছে, কোনও বিরোধী দলের ক্ষমতা নেই তৃণমূলকে হারাবার। কিন্তু, তৃণমূল, অতিরিক্ত আত্মবিশ্বাস একদিকে, আর অন্য়দিকে হচ্ছে, এই ধরনের কিছু ভুল স্ট্র্য়াটেজি সিদ্ধান্তে নন ইস্য়ুকে ইস্য়ু করতে দিচ্ছে।'

কিন্তু, লোকসভা ভোটের আগে কুণাল ঘোষের এই মন্তব্য় তৃণমূলের বাকি মুখপাত্রদের চরম অস্বস্তিতে ফেলল কি? উত্তর দেবে সময়।

আরও পড়ুন:  'শুভেন্দু অধিকারী...মমতাদির প্রোডাক্ট', এ কী বললেন কুণাল?

সেরা শিরোনাম

Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
Supreme Court TMC Case : ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget