এক্সপ্লোর

Kunal Ghosh: 'শুভেন্দু অধিকারী...মমতাদির প্রোডাক্ট', এ কী বললেন কুণাল?

Suvendu Adhikari: এ দিন শুভেন্দু অধিকারীর প্রসঙ্গেও মুখ খুলেছেন কুণাল। কী বললেন তিনি?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:  এবার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) গলায় বিদ্রোহের সুর। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে 'বিস্ফোরক' কুণাল ঘোষ। ধর্মতলায় বিজেপির সভা নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে তুলোধনা করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র। নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি না থাকা নিয়েও তুললেন প্রশ্ন।

প্রায়শই বিভিন্ন ইস্য়ুতে শুভেন্দু অধিকারীর সঙ্গে কুণাল ঘোষের বাগযুদ্ধ হয়। এদিন শুভেন্দু অধিকারীর প্রসঙ্গেও মুখ খুলেছেন কুণাল। কী বললেন তিনি?

মুখ খুললেন কুণাল:
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'শুভেন্দু অধিকারী, সত্য়ি কথা বলতে কী মমতাদির প্রোডাক্ট। শুভেনদু অধিকারী যখন তৃণমূলে ছিল, তাঁকে একেবারে মামার বাড়ির আদর যত্নে, তাঁকে একের পর এক, তাঁর পরিবারকে এবং তাঁকে, বিশেষভাবে তাঁকে সমস্তরকমভাবে তাঁকে ক্ষমতা বাড়িয়ে, তাঁকে শেষ কথা ধরে, শুভেন্দুকে শুভেন্দু বানিয়েছে কে? মমতা বন্দ্য়োপাধ্য়ায় বানিয়েছেন।' 

দুর্নীতি থেকে হিংসা, আইনশৃঙ্খলা থেকে রাজনৈতিক সংঘর্ষ- নানা ইস্যুতে রাজ্য সরকারকে, তৃণমূলকে আক্রমণ করে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর দলের মুখপাত্র হিসেবে পাল্টা তোপ দাগেন কুণাল ঘোষ। রাজনৈতিক ভাবে দুই জনের মধ্যে তীব্র বিরোধের ছবিই বারবার দেখা যায়। এদিন কুণাল জানিয়েছেন, শুভেন্দুর সঙ্গে তাঁর ব্যক্তিগত ভালবাসা নেই, ব্যক্তিগত শত্রুতা নেই। শুভেন্দু তাঁর দলকে ক্রমাগত আক্রমণ করে যান বলেই তিনি পাল্টা তোপ দাগেন বলে জানিয়েছেন। 

কুণালের মুখে উঠে এসেছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দুর (Suvendu Adhikari) কাছে হারের প্রসঙ্গও। একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তারপর থেকে একাধিকবার স্বয়ং তৃণমূলনেত্রীর মুখেই শোনা গিয়েছে ভোট লুঠ এবং লোডশেডিংয়ের কথা। এপ্রিলেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'নন্দীগ্রামে ভোট লুট হয়েছে। বিজেপি যে কটি আসন পেয়েছে, জানবেন সব কটি আসনে লুট হয়েছে। ভোটের গণনার দিন তিনঘণ্টা কেন লোডশেডিং হয়েছিল, তার হিসেব আমরা চাই।' এই প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, 'বিজেপিতে শুভেন্দু প্রতিষ্ঠিত হল কোথায়? হল তো নন্দীগ্রামে। আজকে আমাদের এই লোডশেডিং, মামলা এগুলো করতে হচ্ছে কেন? ওখানে তো ৩০ হাজার ভোটে শুভেন্দুর হারার কথা। ফলে কেন হারল? কেন আমাদের কোর্টের ভরসায় থাকতে হচ্ছে, বা কেন শুভেন্দুকে বিধায়ক ঘোষিত করা হল, বা কেন কারা নির্বাচনটা করল? মমতা ব্য়ানার্জি ক্য়ান্ডিডেট, তার ময়নাতদন্ত হল? তার পরিপ্রেক্ষিতে কি আমরা ব্য়বস্থা কিছু সাংগঠনিক নিলাম? আমি তো চোখের ওপর কিছু দেখতে পাচ্ছি না।'

শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য় কি আগামীর জন্য় কোনও ইঙ্গিত? সম্ভাবনার শিল্প রাজনীতির অলিন্দে ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন।

আরও পড়ুন: প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কেনেন? এবার রুখবে রাজ্য! কী করবে?

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget