এক্সপ্লোর

Suvendu Adhikari : 'বীরবাহা হাঁসদা সম্পর্কে কুরুচিকর মন্তব্য', শুভেন্দুর বিরুদ্ধে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের

শুভেন্দু অধিকারীকে নিশানা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বীরবাহা হাঁসদা আদিবাসী পরিবারের মেয়ে, তাঁকে যদি কেউ জুতোর নিচে রেখে দেওয়ার কথা বলে, সেটা কি ঠিক?

কলকাতা : একদিকে যখন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির ( Akhil Giri ) বিরুদ্ধে রাষ্ট্রপতি সম্পর্কে কু-মন্তব্য করার অভিযোগ এনে থানায় থানায় জমা পড়েছে অভিযোগ, ঠিক তখনই শুভেন্দুর( Suvendu Adhikari ) বিরুদ্ধে সিঙ্গুর ( Singur ) থানায় লিখিত অভিযোগ দায়ের হল। বীরবাহা হাঁসদা ( Bir Baha Hansda )সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। সিঙ্গুর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ । এই লিখিত অভিযোগ দায়ের করলেন সিঙ্গুরের দুই আদিবাসী যুবক। 

'তাঁকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর?'
অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা করেও, কুকথা নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটল তৃণমূল। শুভেন্দু অধিকারীকে নিশানা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বীরবাহা হাঁসদা আদিবাসী পরিবারের মেয়ে, তাঁকে যদি কেউ জুতোর নিচে রেখে দেওয়ার কথা বলে, সেটা কি ঠিক? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' বীরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর? দাঁড়কাকের মতো দেখতে বলাটা কি রুচিকর? ' 

    অখিল গিরির মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ মমতার
অখিল গিরির মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন বিজেপি অখিল ইস্যুতে আদিবাসীদের সম্মানের প্রশ্ন তুলে তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে, তখন পাল্টা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ট্যুইট করে, আদিবাসীদের প্রতি বিজেপির মনোভাব নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল।

রাষ্ট্রপতি সম্পর্কে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের নিন্দায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন 'ভারতের রাষ্ট্রপতি সম্বন্ধে কেউ এমন মন্তব্য কী করে করতে পারেন! এটা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

সেরা শিরোনাম

School Book Name Change: পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
School Book Name Change: পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
Biometric In School: এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? কী জানালেন শিক্ষামন্ত্রী
এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? কী জানালেন শিক্ষামন্ত্রী
Nitin Gadkari: রাজ্যের রাস্তার উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ির, কোন কোন গ্রিন ফিল্ড করিডরের কথা বললেন মন্ত্রী?
রাজ্যের রাস্তার উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ির, কোন কোন গ্রিন ফিল্ড করিডরের কথা বললেন মন্ত্রী?
WB School Education: আসতে চলেছে বড় বদল, ২ জানুয়ারি থেকে স্কুল শিক্ষকদের অ্যাটেনড্যান্স নেওয়া হবে বায়োমেট্রিকের মাধ্যমে
আসতে চলেছে বড় বদল, ২ জানুয়ারি থেকে স্কুল শিক্ষকদের অ্যাটেনড্যান্স নেওয়া হবে বায়োমেট্রিকের মাধ্যমে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget