এক্সপ্লোর

Murshidabad News: রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবতীর !

Train Hits Lady: এখনও পর্যন্ত মৃত ওই যুবতীর নাম ও পরিচয় কিছুই জানা যায়নি

রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ) : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেই সময় ট্রেনের ধাক্কায় (Train Hits) মৃত্যু হয় তাঁর। শুক্রবারের এই ঘটনায় শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা সংলগ্ন রেললাইন এলাকায়। এখনও পর্যন্ত মৃত ওই যুবতীর নাম ও পরিচয় কিছুই জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সামশেরগঞ্জ থানা ও রেল পুলিশের আধিকারিকরা। তাঁরা যুবতীর নাম-পরিচয় জানার চেষ্টা করছেন।

কী করে ঘটল এই দুর্ঘটনা ?

এদিন ধুলিয়ান গঙ্গা স্টেশনের দিক থেকে রেললাইন ধরে হেঁটে নতুন ডাকবাংলার দিকে আসছিলেন ওই যুবতী। সেই সময় হঠাৎ পেছন থেকে আজিমগঞ্জগামী একটি ট্রেন ধাক্কা মারে তাঁকে। ট্রেনের ধাক্কায় ছিটকে পাশের নয়নজুলিতে পড়েন ওই যুবতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতদেহটি উদ্ধার করে রেল পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গত মাসেই দুর্ঘটনা-

গত মাসেই মোবাইল ফোনের (Mobile Phone) নেশা কাড়ে প্রাণ। রেল লাইনে বসে মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় (Train Hits) মৃত্য়ু হয় দুই যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বজবজ-শিয়ালদা শাখার আকড়া স্টেশন সংলগ্ন এলাকায়। আপ-ডাউন লাইনে দুটি ট্রেন চলে আসায় লাইন থেকে সরে যাওয়ার সময় পাননি দুই যুবক।

রাত আনুমানিক ১০টা ৪০ মিনিট। রেললাইনের ওপর বসে মোবাইলে গেম খেলছিলেন ওই দুই যুবক। সেই সময় শিয়ালদহগামী একটি পণ্যবাহী ট্রেন এবং অন্য লাইন দিয়ে বজবজগামী একটি ট্রেন চলে আসে। কিন্তু তখন ওই দুই যুবক মোবাইলে গেম খেলায় এতটাই আসক্ত ছিলেন যে তাঁরা গাড়ি আসার বিষয়টি বুঝতেই পারেননি। আর তাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। 

ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমাতে থাকেন এলাকায়। খবর দেওয়া হয় রেল পুলিশে। মৃত এক যুবক ওই এলাকারই বাসিন্দা এবং অপর আরেক যুবক আকড়া ফটকের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা যায়। দু'জনেরই বয়স ১৮ থেকে ২০-র মধ্যে। 

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় রেলওয়ে (Indian Railway) বোর্ড বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বা আহত হলে আগের থেকে ১০ গুণ বেশি টাকা সাহায্য় করবে সরকার। সম্প্রতি এই পরিমাণ বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ (Railways)। ২০১২,২০১৩ সালে শেষবার সংশোধিত হয়েছিল এই পরিমাণ। বোর্ড জানিয়েছে,এখন থেকে ট্রেন দুর্ঘটনা বা কোনও অপ্রীতিকর ঘটনায় মৃত ও আহত যাত্রীদের পরিবারকে দেওয়া অর্থের পরিমাণ সংশোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বরের একটি সার্কুলার এনে এই নতুন নিয়ম কার্যকর করা হয়।

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget