এক্সপ্লোর

Siliguri News:রাতে কথা বলার জন্য ডেকে নিয়ে গিয়ে গুলি, ত্রিকোণ প্রেমের জেরেই খুন যুবক?

Siliguri Youth Murder: রাতে কথা বলার জন্য যুবককে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি শহর লাগোয়া দেবীডাঙা গ্রামে। নিহতের নাম অমৃত গোস্বামী।

সনৎ ঝা, শিলিগুড়ি: রাতে কথা বলার জন্য যুবককে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি (Siliguri) শহর লাগোয়া দেবীডাঙা গ্রামে। নিহতের নাম অমৃত গোস্বামী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ত্রিকোণ প্রেমের (Love Triangle) জেরেই তাঁকে খুন (Murder) করা হয়। অভিযোগের তির আর এক যুবক অরুণ লোহারের দিকে। প্রধাননগর থানায় আত্মসমর্পণ করেছে অরুণ।

কী ঘটেছিল?
এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে শিলিগুড়ি শহর লাগোয়া দেবীডাঙা গ্রামের বাসিন্দা অমৃতের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্ভবত এই নিয়েই অরুণের সঙ্গে ঝামেলা শুরু হয় তাঁর। অমৃতের পরিবার সূত্রে জানা যায়, এর আগেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। গত কাল রাতে অমৃতকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে চম্পাসারি এবং দেবীডাঙার মধ্যে পথ অবরোধ করেন ক্ষুব্ধ স্থানীয়রা। শুধু তাই নয়। অভিযুক্তের বাড়িতে বেপরোয়া ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার পাল্টা অভিযোগও উঠেছে। পরে অরুণ লোহার আত্মসমর্পণ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন অনেক। যেমন কোথা থেকে বন্দুক পেয়েছিল অরুণ? কবে থেকে খুনের ছক কষছিল? একা নাকি অন্য কেউ-ও ছিল তার সঙ্গে? সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।

বাঁকুড়ায় নৃশংস ঘটনা...
গত এপ্রিলেই ত্রিকোণ প্রেমের জেরে নৃশংস খুনের অভিযোগ ওঠে বাঁকুড়া শহরে। বাঁকুড়া সদর থানার আইসি-র আবাসনের অদূরেই ভয়াবহ ঘটনা ঘটে। গলার নলি কেটে বাইক আরোহী এক যুবককে খুনের ঘটনা ঘটে বাঁকুড়া শহরের অভিজাত এলাকায়। জানা যায়, নিহত যুবকের নাম শেখ আমন। পুলিশ সুত্রে জানা যায়, শেখ আমন বাইকে করে প্রতাপবাগানের রাস্তায় আসছিলেন। সেই সময় আততায়ী একটি অন্য বাইকে করে এসে শেখ আমনের উপর চড়াও হয়ে খুর দিয়ে তাঁর গলার নলি কেটে চম্পট দেয়।  ঘটনার তদন্তে নেমে এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এই ঘটনায় চন্দ্রশেখর সিংহ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের কারণেই এই খুনের ঘটনা। এবং খুর দিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ।

আরও পড়ুন:মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget