এক্সপ্লোর

Yuva Sathi Portal Update | যুবসাথী স্কিমে আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! স্ট্যাটাস চেক কি করা যাচ্ছে?

২০২৬-এর ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু করার কথা হলেও, পরবর্তীকালে ভাতা চালুর সময়সীমা পয়লা এপ্রিলে এগিয়ে আনেন মুখ্যমন্ত্রী

কলকাতা: পয়লা এপ্রিল নয়, আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে বাংলার যুব সাথী প্রকল্পের দেড় হাজার টাকা। শনিবার মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায়। প্রথমে, ২০২৬-এর ১৫ই অগাস্ট থেকে এই প্রকল্প চালু করার কথা হলেও, পরবর্তীকালে ভাতা চালুর সময়সীমা পয়লা এপ্রিলে এগিয়ে আনেন মুখ্যমন্ত্রী। এবার সেই পয়লা এপ্রিলের বদলে ৭ মার্চ থেকেই চালু হয়ে গেল যুবসাথী প্রকল্প। 

তবে আবেদন জমা দেওয়া বন্ধ হয়েছে। বাংলার যুব সাথী এই পোর্টালে সাফ বলা আছে, এই স্কিমের অনলাইন আবেদন জমা দেওয়ার সময় আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। শেষ সময়ের পরে কোনও নতুন আবেদন বা পরিবর্তন গ্রহণ করা হবে না।

এর আগে আবেদনকারীদের আবেদন সম্পূর্ণ হলে একটি Application ID দেওয়া হয়েছিল সকলকে। পরবর্তীতে সেই আইডি ব্যবহার করেই পরে স্ট্যাটাস চেক করা যাবে বলেই জানা গিয়েছিল।                                    

স্ট্যাটাস চেক করার জন্য আবেদনকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে Application ID বা মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর OTP ভেরিফিকেশন সম্পন্ন করলে আবেদনপত্রের বর্তমান অবস্থা দেখা যাবে।

সাধারণত স্ট্যাটাসে কয়েকটি ধাপ দেখা যায়— Pending, Under Verification, Approved অথবা Rejected। এক্ষেত্রে কী হবে তা দেখার। 

তবে বর্তমানে স্টেটাস চেক করতে গেলে যে লেখাটি আসছে-


Yuva Sathi Portal Update | যুবসাথী স্কিমে আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! স্ট্যাটাস চেক কি করা যাচ্ছে?

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে ইতিমধ্যেই লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। অনেক ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ার কারণে স্ট্যাটাস আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে।

বহু চাকরিপ্রার্থী বা যুবসাথী প্রকল্পের আবেদনকারী অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের আবেদনের স্থিতি জানার জন্য। নতুন পোর্টালে ‘অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনটি থাকলেও, এখনই সেখান থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। বর্তমানে ওই লিঙ্কে ক্লিক করলে একটি বার্তা বা পপ-আপ দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে যে, স্ট্যাটাস দেখার প্রক্রিয়াটি শীঘ্রই উপলব্ধ হবে। 

পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই সারা রাজ্য থেকে প্রায় ৯০ লক্ষ থেকে এক কোটি বেকার যুবক-যুবতী এই মাসিক সহায়তার জন্য দরখাস্ত করেছেন।

আবেদনের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। শুধুমাত্র এই জেলা থেকেই মোট ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫টি আবেদন জমা পড়েছে। এর ঠিক পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা। এই দুই জেলা থেকে যথাক্রমে ৭ লক্ষ ১৪ হাজার ১৩৩টি এবং ৭ লক্ষ ২০ হাজার ৭০টি আবেদনপত্র জমা পড়েছে সরকারের ঘরে।                              

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget