এক্সপ্লোর

Yuva Sathi Scheme : রাজ্যজুড়ে ‘যুবসাথী’ প্রকল্পে ফর্ম বিলি, 'আপাতত সন্তুষ্ট, তবে কর্মসংস্থান হলে ভাল হয়', বলছেন আবেদনকারী

Allowance For Unemployed : ১৫ অগাস্ট থেকে চালুর ঘোষণা করা হয়েছিল বাজেটে। পরে ৪ মাস এগিয়ে আনা হয় প্রকল্প । 

হলদিয়া : শুরু হল রাজ্যের ‘যুবসাথী’ প্রকল্প বা বেকার ভাতার ফর্ম বিলি। জেলায় জেলায় চলছে বিশেষ শিবিরের মাধ্যমে ফর্ম বিলি ও জমার কাজ। ফর্ম বিলিতে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক জেলায় বিশেষ ক্যাম্প করা হয়েছে। এই প্রকল্পে বেকার যুবকদের ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ১৫ অগাস্ট থেকে চালুর ঘোষণা করা হয়েছিল বাজেটে। পরে ৪ মাস এগিয়ে আনা হয় প্রকল্প । 

এনিয়ে কী বলছেন আবেদনকারীরা ? 

হলদিয়ায় এই প্রকল্পে আবেদনকারী অনুপম জানা বলেন, "কোন কাজ বা সরকারি কোনও সুবিধা পাই না। সেইজন্য এসেছি। নিশ্চয়ই একটা কাজ যদি পাওয়া যেত...সে কারখানায় হোক বা অন্য কোথাও...তাহলে সুবিধা হত। কিন্তু, তার পরিবর্তে ভাতা পাচ্ছি। যতটা পাওয়া যায়...বেকারদের জন্য। দৈনিক মজুরিতে কাজ করি এখানে ওখানে...জমি-জায়গায়। সেই হিসাবে সরকার যে ঘোষণা করেছে, যুব সাথী প্রকল্পে দেবে, সেইজন্য এসেছি। আমরা একটা স্থায়ী কাজের আশা করছি।"  

শেখ হাবিবুল্লাহ নামে হলদিয়ারই অপর এক আবেদনকারী বলেন, "আমরা এমনি স্বাভাবিক কাজকর্মগুলো করি। যেটা আমাদের দৈনন্দিন জীবনে সংসার চালানোর ক্ষেত্রে খুবই সমস্যাপূর্ণ। যার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ওপর আস্থা রেখে এসেছি। আপাতত এটাতে আমরা সন্তুষ্ট। তবে, কর্মসংস্থান হলে আরও ভাল হয়। শিল্পায়ন হলে ভাল হয়।"

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী' নিয়ে তুঙ্গে রাজনীতি। অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী' ঘোষণা করা হয়। তবে প্রথমে, চলতি বছরের ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও, পরে তা প্রায় ৪ মাস এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার থেকে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক বিধানসভায় ক্যাম্প করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। এই ক্য়াম্পে প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করে তা ঝাড়াইবাছাই করা হবে। তৈরি হবে উপভোক্তাদের তালিকা। কিন্তু ভোটের কথা মাথায় রেখেই কি এই প্রকল্পের সুবিধা দেওয়ার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে ? এই নিয়ে যখন জোর তরজা চলছে। 

আজ থেকে শুরু হয়েছে 'যুবসাথী'র আবেদনপত্র বিলি। শনিবার এই নিয়ে নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। 'যুবসাথী' প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। প্রকল্পে নাম নথিভুক্তর জন্য প্রয়োজন আধার কার্ড, মাধ্য়মিক বা সমতুল পরীক্ষার অ্য়াডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্য়ান্য নথি। নবান্ন সূত্রে খবর, নিয়মিত প্রতি ক্যাম্পে চারজন আধিকারিক উপস্থিত থাকবেন। রেজিস্ট্রেশনের পর নথি যাচাই করে তা নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হবে। রবিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে ক্ষেত-মজুরদের আর্থিক সহায়তা ও লক্ষ্মীর ভাণ্ডারের জন্যও আবেদন গ্রহণ করা হবে  শিবিরে।

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget