এক্সপ্লোর

BSF Recruitment: বিএসএফ- এ নতুন নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ? কেমন হবে পরীক্ষার প্যাটার্ন?

Job News: বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল (এইচসিএম) এবং অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর স্টেনো (এএসআই স্টেনো) নিয়োগ করতে চলেছে।

BSF Recruitment: বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ (BSF) হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল (এইচসিএম) এবং অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর স্টেনো (এএসআই স্টেনো) নিয়োগ করতে চলেছে। এই দুই পদে চাকরির জন্য আবেদনকারীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি) এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি) হবে। এই দুই শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করবে বিএসএফ কর্তৃপক্ষ। বিএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইট  bsf.gov.in - এখান থেকে অ্যাডমিট কার্ড বা হল টিকিট ডাউনলোড করা যাবে। জানা গিয়েছে, বিএসএফ- এর এইচসিএম এবং এএসআই স্টেনো পদে নিয়োগের জন্য কম্পিউটার বেসড টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন, সবই হবে। বিএসএফ- এর তরফে জানানো হয়েছে পরীক্ষার সমস্ত পর্যায়গুলি বাধ্যতামূলক।   

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে তিনটি পর্যায়ের মাধ্যমে 

১। ফেজ ১ - এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট নেওয়া হবে 

২। ফেজ ২ - এখানে হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) 

৩। ফেজ ৩ - স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সমিনেশন হবে এই পর্যায়ে  

বিএসএফ তাদের এইচসিএম এবং এএসআই স্টেনো পদে নিয়োগের জন্য অ্যাডমিট কার্ড বা হল টিকিট প্রকাশ করলে কীভাবে তা ডাউনলোড করবেন, জেনে নিন কয়েকটি সহজ পদ্ধতি 

  • প্রথমে আবেদনকারীদের ঢুকতে হবে বিএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটে 
  • হোমপেজে একটি লিঙ্ক থাকবে হল টিকিট ডাউনলোডের, সেখানে ক্লিক করতে হবে 
  • এরপর ক্রেডেন্সিয়াল দিয়ে লগ-ইন করে সাবমিট করতে হবে আবেদনকারীকে 
  • স্ক্রিনে আবেদনকারী নিজের অ্যাডমিট কার্ড দেখতে পাবেন এরপর 
  • এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে 
  • ভবিষ্যতের প্রয়োজনের জন্য হল টিকিটের একটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন 

অন্য চাকরির খবর 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি (UPSC) সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (CAPF) অ্যাসিসট্যান্ট কম্যানড্যান্ট (ACs) পদে নিয়োগ করতে চলেছে। এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ৩৫৭টি। upsconline.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। আগামী ২৫ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা। 

আরও পড়ুন- সশস্ত্র পুলিশবাহিনীতে 'অ্যাসিসট্যান্ট কমানড্যান্ট' নিয়োগ, রেজিস্ট্রেশন শুরু করল ইউপিএসসি 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !

ভিডিও

Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?
SIR in Bengal | মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA
Nandigram By-Election 2026: মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ
Mahua Moitra : Gyanesh Kumar-এর বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের মহুয়ার |
Kunal Ghosh | Gyanesh Kumar-কে অবিলম্বে গ্রেফতারের দাবি কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Daily Astrology: কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
Daily Astrology: রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Embed widget