এক্সপ্লোর

UPSC Recruitment 2025: সশস্ত্র পুলিশবাহিনীতে 'অ্যাসিসট্যান্ট কমানড্যান্ট' নিয়োগ, রেজিস্ট্রেশন শুরু করল ইউপিএসসি

Central Armed Police Force Assistant Commandant: মোট ৩৫৭টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা। 

UPSC Recruitment 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি (UPSC) সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (CAPF) অ্যাসিসট্যান্ট কম্যানড্যান্ট (ACs) পদে নিয়োগ করতে চলেছে। এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ৩৫৭টি। upsconline.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। আগামী ২৫ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা। 

কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে, সেই তালিকা দেখে নিন একনজরে (সম্ভাব্য) 

বিএসএফ - ২৪টি শূন্যপদ 

সিআরপিএফ - ২০৪টি শূন্যপান 

সিআইএসএফ - ৯২টি শূন্যপদ 

আইটিবিপি - ৪টি শূন্যপদ 

এসএসবি - ৩৩টি শূন্যপদ 

যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার জন্য কীভাবে পরীক্ষা নেওয়া হবে, জেনে নিন 

ইউপিএসসি- র সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে অ্যাসিসট্যান্ট কম্যানড্যান্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষা হতে চলেছে আগামী ৩ অগস্ট। যে সপ্তাহে পরীক্ষার তার আগের সপ্তাহের শেষ কাজের দিন দেওয়া হবে অ্যাডমিট কার্ড। লিখিত পরীক্ষার দুটো ভাগ থাকতে চলেছে। প্রথম ভাগের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা। আর দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। 

প্রথম পর্বের পরীক্ষায় থাকতে চলেছে ২৫০ নম্বর। অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে এই পর্যায়ে। ইংরেজি এবং হিন্দি ভাষায় লেখা থাকবে প্রশ্ন। দ্বিতীয় পর্বের পরীক্ষায় জেনারেল স্টাডিজ, এসে বা রচনা এবং কম্প্রিহেনশন পরীক্ষা হবে ২০০ নম্বরের। এখানে পরীক্ষার্থী ইংরেজি কিংবা হিন্দি, যেকোনও ভাষাতে রচনা লেখার সুযোগ পাবেন। কিন্তু প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন কম্পোনেন্ট এবং অন্যান্য কমিউনিকেশন/ল্যাঙ্গুয়েজ স্কিল- এইসব খেটরে শুধুমাত্র ইংরেজি ভাষাতেই পরীক্ষা দিতে হবে। 

লিখিত পরীক্ষার পর থাকবে ফিজিক্যাল এফিশিয়েন্সটি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট, মেডিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে এইসব পর্বের পরীক্ষা হবে। 

আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অ্যাপ্লিকেশন ফি 

আবেদনকারীদের বয়স ন্যূনতম ২০ বছর হতে হবে। আর ২৫ বছরের বেশি হওয়া চলবে না। ১ অগস্ট, ২০২৫ অনুসারে এই বয়স ধার্য হবে। আবেদনকারীর জন্ম ২ অগস্ট, ২০০০- এর আগে এবং ২০০৫- এর অগস্ট মাসের পরে হলে চলবে না। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।  

এই চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারীর কাছে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। স্নাতক ডিগ্রি পাওয়ার ফাইনাল পরীক্ষায় যাঁরা বসতে চলেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি ২০০ টাকা। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলা আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। 

আরও পড়ুন- গ্র্যাজুয়েশনের পর আবেদন করতে পারেন এই ব্যাঙ্কের চাকরির জন্য, শূন্যপদ কত? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget