এক্সপ্লোর

CBSE: পড়ুয়াদের ভর্তি নিলেও ক্লাস হত না, মানা হত না নিয়ম; ২১ স্কুলের অনুমোদন বাতিল

CBSE Schools: সিবিএসই সারা দেশ জুড়ে ২১টি স্কুলের অনুমোদন বাতিল করেছে। সেই সমস্ত স্কুলগুলিকে (CBSE) নকল স্কুল হিসেবে চিহ্নিত করেছে বোর্ড। এর মধ্যে খোদ রাজধানী দিল্লিতেই রয়েছে ১৬টি স্কুল।

নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওরফে সিবিএসই সারা দেশ জুড়ে ২১টি স্কুলের অনুমোদন বাতিল করেছে। সেই সমস্ত স্কুলগুলিকে (CBSE) নকল স্কুল হিসেবে চিহ্নিত করেছে বোর্ড। এর মধ্যে খোদ রাজধানী দিল্লিতেই রয়েছে ১৬টি স্কুল এবং বাকি ৫টি স্কুল (School Affiliation) রয়েছে রাজস্থানে। এই দুই রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এই স্কুলগুলি। সিবিএসই জানিয়েছে এই সমস্ত স্কুলগুলি কেবলমাত্র কাগজে-কলমেই চলত। তাই বাতিল করা হয়েছে অনুমোদন।

দিল্লির এই সমস্ত স্কুলের অনুমোদন বাতিল

দেশের রাজধানী দিল্লিতে বেশ কিছু স্কুলের অনুমোদন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে নারেলার ক্ষেমাদেবী পাবলিক স্কুল, দ্য বিবেকানন্দ স্কুল, আলিপুরের সন্ত ধ্যানেশ্বর মডেল স্কুল, সুলতানপুরী রোডের পিএম মডেল সেকেন্ডারি স্কুল, উত্তর-পূর্ব দিল্লির খঞ্জলের সিদ্ধার্থ পাবলিক স্কুল, রাজীব নগর এক্সটেনশনের রাহুল পাবলিক স্কুল, পশ্চিম দিল্লির চন্দ্রবিহারের ভারতী বিদ্যা নিকেতন, নাঙ্গলোইয়ের ইউএসএম পাবলিক সেকেন্ডারি হাই স্কুল, এসজিএন পাব্লিক স্কুল, এমডি মেমোরিয়াল পাবলিক স্কুল রয়েছে এই তালিকায়। এছাড়াও বাপারোলার আরডি ইন্টারন্যাশনাল স্কুল, মদনপুরের হীরালাল পাবলিক স্কুল, মুঙ্গেশপুরের বিআর ইন্টারন্যাশনাল স্কুল, রোহিনী সেক্টর ২১-এর হংসরাজ মডেল স্কুল, ঢানাসা রোডের কেআরডি ইন্টারন্যাশনাল স্কুল, এমআর ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল ইত্যাদি।

রাজস্থানের এই স্কুলগুলির অনুমোদন বাতিল

দিল্লির এই ১৬টি স্কুল ছাড়াও রাজস্থানের ৫টি স্কুলের অনুমোদন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে শিকরের বিদ্যা ভারতী পাবলিক স্কুল, কোটার শিবজ্যোতি কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল, এলবিএস পাবলিক স্কুল, লর্ড বুদ্ধ পাবলিক স্কুল ইত্যাদি।

কেন নেওয়া হল কড়া পদক্ষেপ

সিবিএসই (Central Board of Secondary Education) সেই সমস্ত স্কুলের অনুমোদন বাতিল করেছে যেগুলি শুধুমাত্র কাগজে কলমেই চলত। এইসব স্কুলগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হলেও ক্লাস হত না, স্কুলে লাইব্রেরি বা কম্পিউটার ল্যাবও ছিল না। এমনকী কিছু কিছু স্কুল নিয়মও মানত না সিবিএসইর। এরপরেও এতদিন ধরে সিবিএসইর অনুমোদনে চলত এই স্কুলগুলি। এখন তদন্তের পরে এই সত্য প্রকাশ্যে আসায় বাতিল করা হয়েছে অনুমোদন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Recruitment News: আধার দফতরে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, বেতন মিলবে দেড় লাখ পর্যন্ত

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
IOCL Recruitment : ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget