এক্সপ্লোর

CBSE: সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপে আবেদন করবেন ? বোর্ড জানাল বড় খবর; কী সুবিধে মিলবে এবার ?

Single Girl Child Scholarship: আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত স্কুলগুলিকে যাচাই করতে হবে আবেদন। এখনও যে সমস্ত ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করেননি, তাদের জন্য সুযোগ রয়েছে।

Single Girl Child Scholarship: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের (CBSE) আবেদনের জন্য সময়সীমা বেড়ে গিয়েছে। এতদিন পর্যন্ত এই স্কলারশিপে আবেদনের সময়সীমা ছিল ১০ জানুয়ারি পর্যন্ত। তবে এবার ফের একবার সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে এখনও যারা আবেদন (Single Girl Child Scholarship) করেননি, তারাও সুযোগ পাবেন। সিবিএসইর আনুস্টহানিক বিজ্ঞপ্তি অনুসারে, এবার আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী পড়ুয়ারা।

এছাড়াও আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত স্কুলগুলিকে যাচাই করতে হবে আবেদন। এখনও যে সমস্ত ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করেননি, তাদের জন্য সুযোগ রয়েছে। এর জন্য আপনাকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

শেষ তারিখ বাড়িয়েছে সিবিএসই

সিবিএসই যে শুধু এই সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের আবেদনের জন্য শেষদিন বা সময়সীমা বাড়িয়েছে তাই নয়, বরং আবেদন পুনর্নবীকরণের সময়ও বাড়িয়েছে। আগে এই তারিখ ছিল ১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, তবে এবার শিক্ষার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য। শুধুমাত্র ছাত্রীদের জন্যই রয়েছে এই স্কলারশিপ। দশম শ্রেণিতে যারা ৬০ শতাংশ ন্যূনতম নম্বর পেয়েছে পরীক্ষায়, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। একমাত্র যে সমস্ত ছাত্রীরা এরপরে একাদশ শ্রেণিতে সিবিএসই অনুমোদিত স্কুলে পড়াশোনা করছে তারাই যোগ্য হবে স্কলারশিপ পাওয়ার জন্য। আর তার থেকেও বড় শর্ত হল তাদের বাবা-মায়ের একমাত্র কন্যা হতে হবে। এনআরআইরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে বোর্ডের তরফে কিছু বিশেষ শর্ত রয়েছে।

কী এই স্কলারশিপ

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের মাধ্যমে ছাত্রীদের পড়াশোনার সুবিধের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। এর জন্য আবেদনকারীকে ব্যাঙ্কের যাবতীয় তথ্য জমা করতে হয়। ব্যাঙ্কের নাম, শাখা, অ্যাকাউন্ট নম্বর, আরটিজিএস, এনইএফটি আইএফএসসি কোড এবং ব্যাঙ্কের ঠিকানা দিতে হবে। এর আগেও একবার সময়সীমা বাড়িয়েছিল বোর্ড। ৩১ ডিসেম্বর ছিল শেষ তারিখ, তা বাড়িয়ে করা হয়েছিল ১০ জানুয়ারি। এবার সেই তারিখও ফের একবার বাড়ানো হল। 

আরও পড়ুন: Science News: এভারেস্টের থেকেও ১০০ গুণ উঁচু ! আরও দুই রহস্যে ঘেরা পর্বতের সন্ধান মিলল; চাইলেও যেতে পারবেন না

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget