এক্সপ্লোর

CBSE: মোবাইল নিয়ে ধরা পড়লেই পরীক্ষা বাতিল, ভুয়ো খবর ছড়ালে শাস্তি; বোর্ড পরীক্ষার আগে বড় ঘোষণা CBSE-র

CBSE Notice: এই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক স্বার্থ বজায় রাখতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা আবশ্যিক। বোর্ড পরীক্ষার আগে ঘোষণা করল সিবিএসই।

CBSE Announcement:  বোর্ড পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের জন্য বড় ঘোষণা করেছে সিবিএসই। একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পরীক্ষার্থীদের (CBSE Board Exams) জন্য। দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আয়োজিত হবে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা। আর এবারে এই পরীক্ষার (CBSE Notice) নিয়ম-নীতি নিয়ে কড়া বার্তা দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

সমস্ত স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে এই নোটিশ জারি করা হয়েছে। আর এই আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক স্বার্থ বজায় রাখতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা আবশ্যিক। সিবিএসই-র তরফে একটি নির্দেশিকা জারি করে স্পষ্ট করে দেওয়া হয়েছে পরীক্ষা চলাকালীন কোন কোন আচরণ অনৈতিক বলে গণ্য হবে। স্কুলের প্রধান এবং অধ্যক্ষরা সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য এই নিয়মগুলি মেনে চলবেন বলেই নির্দেশ পাঠানো হয়েছে।

অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে স্কুলকে সত্বর ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা চলাকালীন কী কী নিয়ম-বিধি রয়েছে, কী জরিমানা হবে তা বিস্তারিত জানিয়ে রাখতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষার নীতি ও জরিমানা বা শাস্তি সম্পর্কে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবারকেও জানানো হবে স্কুলের তরফে। পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে কোনো শিক্ষার্থী অনৈতিক বা অবৈধ বলে গণ্য কোনো জিনিস সঙ্গে করে নিয়ে আসবে না।

অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়লে শিক্ষার্থীকে কঠোর সাজা দেওয়া হবে। কোনো ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে অন্য কারও সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে তা অনৈতিক আচরণ হিসেবে গণ্য করা হবে। কোনো ছাত্র ভুয়ো খবর ছড়ালে এবং তার কারণে পরীক্ষা পরিচালনায় ব্যাঘাত ঘটলে তাঁকে কঠোর সাজা দেওয়া হবে।

এমনকী সিবিএসই জানিয়েছে যে ইলেক্ট্রনিক যন্ত্র সহ পরীক্ষাকেন্দ্রের ভিতরে ধরা পড়লে তার পরীক্ষা তো বাতিল হবেই, উপরন্তু আগামী বছরও সমস্ত বিষয়ের পরীক্ষাই বাতিল হবে। ফলে তার ২ বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে সাজা হিসেবে।

পরীক্ষাকেন্দ্রে কোনো ছাত্র যে যে জিনিস নিয়ম মেনে নিয়ে যেতে পারে, তার মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, স্কুলের আইডি কার্ড, ফটো আইডি প্রুফ, ট্রান্সপারেন্ট পাউচ, জ্যামিতি বক্স, পেন, স্কেল, লেখার প্যাড। এমনকী শিক্ষার্থীদের সঙ্গে বাসের পাস, মেট্রোর কার্ড কিংবা অ্যানালগ ঘড়ি, ট্রান্সপারেন্ট জলের বোতল থাকলেও কোনো অসুবিধেয় পড়তে হবে না।

আরও পড়ুন: WBJEEB 2025: পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন শুরু, কবে পরীক্ষা ? কী কী বিষয় মাথায় রাখতে হবে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ICSE Exam: ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget