এক্সপ্লোর

WBJEEB 2025: পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন শুরু, কবে পরীক্ষা ? কী কী বিষয় মাথায় রাখতে হবে ?

WBJEEB 2025 Registration Begins: আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে এই আবেদনের জন্য কারেকশন উইন্ডো খুলবে। আর এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী ২৭ এপ্রিল ২০২৫ তারিখে।

WBJEEB Registration: পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৫ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া বা আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গতকাল ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEEB 2025) অফিসিয়াল ওয়েবসাইট wbjee.nic.in-এ গিয়ে এর জন্য আগ্রহী প্রার্থীকে নিবন্ধন করতে হবে, আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আবেদনের প্রক্রিয়া।

গুরুত্বপূর্ণ তারিখ

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি (WBJEEB 2025) পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে এই আবেদনের জন্য কারেকশন উইন্ডো খুলবে। আর এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী ২৭ এপ্রিল ২০২৫ তারিখে। ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হল টিকিটও দেওয়া হবে পরীক্ষার্থীদের।

কী যোগ্যতা লাগবে

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তবে ভারতের বাইরের নাগরিকরাও এই পরীক্ষায় বসতে পারবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তারা এই পরীক্ষায় বসতে পারেন। সর্বভারতীয় স্তরে কেবলমাত্র অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রেই কেবলমাত্র এই বিদেশি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে, বা ২০২৫ সালের মধ্যে সমতুল ডিগ্রি থাকতে হবে কিংবা একই যোগ্যতার পরীক্ষা দেবেন এমন হতে হবে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের নিরিখে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। ১২ ডিসেম্বর ২০০৮ সালের আগে বা একইদিনে জন্ম নেওয়া প্রার্থীরাই কেবল এই পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই ক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা নেই, কেবলমাত্র মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা রয়েছে ২৫ বছর।

আবেদনের ফি

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (WBJEEB 2025) আবেদনের জন্য ফি হিসেবে অসংরক্ষিতদের ক্ষেত্রে পুরুষ হলে ৫০০ টাকা, মহিলা হলে ৪০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৩০০ টাকা জমা দিতে হবে। অন্যদিকে বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য পুরুষ হলে ৪০০ টাকা, মহিলা হলে ৩০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে ২০০ টাকা আবেদনের ফি দিতে হবে।

কবে পরীক্ষা

আগামী ২৭ এপ্রিল আয়োজিত হবে এই পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রথম পত্র থাকবে গণিতের যা হবে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত, দ্বিতীয় পত্রে থাকবে পদার্থবিদ্যা ও রসায়ন যা হবে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত।

আরও পড়ুন: Madhyamik Exam 2025 : মাধ্যমিকে ইংরাজিতে কী করলে উঠবে ভাল নম্বর ? হাতের মুঠোয় বিশিষ্ট শিক্ষিকার পরামর্শ; এবার গুরুত্বপূর্ণ কী কী

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Success Story: মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের
মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের
Railway Jobs : রেলে স্পোর্টস কোটায় চাকরি , ৫৪টি পদে নিয়োগ করছে দক্ষিণপূর্ব রেল
রেলে স্পোর্টস কোটায় চাকরি , ৫৪টি পদে নিয়োগ করছে দক্ষিণপূর্ব রেল
Success Story: ছোটবেলায় চরাতেন গরু-মহিষ, তারই মধ্যে UPSC-র প্রস্তুতি! অবশেষে IAS হলেন ট্যাক্সিচালকের মেয়ে
ছোটবেলায় চরাতেন গরু-মহিষ, তারই মধ্যে UPSC-র প্রস্তুতি! অবশেষে IAS হলেন ট্যাক্সিচালকের মেয়ে

ভিডিও

Suvendu Adhikari:
DA News : উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার | ABP Ananda
Arnab Cyclone News | ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে ল্যান্ডফল 'অর্ণব'-এর | ABP ANANDA LIVE
Rahul Gandhi: টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Arnab Cyclone Update News | ঝোড়ো হাওয়ায় অন্ধ্র-ওড়িশার উপকূলে উপড়ে গেছে বহু গাছপালা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget