এক্সপ্লোর

Job News: ৪১টি শূন্যপদে লোক নেবে কোল ইন্ডিয়া, লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ- আবেদন করবেন ?

Coal India Recruitment: কোল ইন্ডিয়ায় মোট ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে। এর মধ্যে রয়েছে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট, মেডিকেল স্পেশালিস্ট, সিনিয়র মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসার (ডেন্টাল) পদ।

Coal India Recruitment: কর্মী নিয়োগ হবে কোল ইন্ডিয়াতে। ৪১টি শূন্যপদে নিয়োগ হবে মূলত মেডিক্যাল স্পেশালিস্ট ও মেডিক্যাল অফিসার পদে। এই পদে আবেদনের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতেই নিয়োগ হবে কোল ইন্ডিয়ায় (Coal India Recruitment)। নির্বাচিত প্রার্থীরা মাসিক সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন। কীভাবে আবেদন করবেন ? কারাই বা আবেদনের যোগ্য দেখে নিন বিস্তারিত।

শূন্যপদ

কোল ইন্ডিয়ায় মোট ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে। এর মধ্যে রয়েছে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট, মেডিকেল স্পেশালিস্ট, সিনিয়র মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসার (ডেন্টাল) পদ। সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট ও স্পেশালিস্ট পদে নিয়োগ হবে ৩৭ জন এবং সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে ১১ জন কর্মীকে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য সংরক্ষিত আছে ৪টি আসন।

বয়সসীমা

এক্ষেত্রে কোল ইন্ডিয়ায় (Coal India Recruitment) আবেদন করতে গেলে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪২ বছরের মধ্যে। আর সিনিয়র মেডিকেল অফিসার (ডেন্টাল) বা মেডিকেল স্পেশালিস্ট পদের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম

সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৭০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অন্যদিকে সিনিয়র মেডিকেল অফিসার (ডেন্টাল) ও মেডিকেল স্পেশালিস্ট পদে নির্বাচিত হলে প্রার্থী মাসিক ৬০,০০০ টাকা থেকে শুরু করে ১,৮০,০০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

কীভাবে নির্বাচন হবে

এক্ষেত্রে কোল ইন্ডিয়ার এই নিয়োগের জন্য আলাদা করে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। দিতে হবে পার্সোনাল ইন্টারভিউ। কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ বা নিয়োগ কমিটি ১:১০ অনুপাতে শর্টলিস্ট করে প্রার্থীদের ডাকবে ইন্টারভিউর জন্য। তবে মেডিকেল স্পেশালিস্ট ও সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদের জন্য এই সীমা কার্যকর হবে না।

আবেদন শেষ হবে কবে

বিগত ১২ মার্চ এই পদে (Coal India Recruitment) নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

কীভাবে আবেদন

কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে এই পদের জন্য আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করতে হবে এবং সেই আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথি জুড়ে দিয়ে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে ডাকযোগে। আবেদন শেষের দিনের পরে ডাক এলে সেই আবেদন বাতিল বলেই গণ্য হবে।  

আরও পড়ুন: IAS Success Story: IIT-তে পড়তে পড়তেই UPSC-র প্রস্তুতি, ৭ বছরের শ্রমে মিলল সাফল্য

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget