এক্সপ্লোর

IAS Success Story: IIT-তে পড়তে পড়তেই UPSC-র প্রস্তুতি, ৭ বছরের শ্রমে মিলল সাফল্য

IAS Vishal Narwade: মহারাষ্ট্রের লাতুর জেলায় বড় হয়ে উঠেছেন বিশাল নারওয়াড়ে। ইঞ্জিনিয়ারিং পড়তেন বিশাল, সেই ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই সিভিল সার্ভিসে আসার স্বপ্ন জেগে ওঠে বিশালের মনে।

UPSC Success Story: দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল আইএএস কিংবা আইপিএস হওয়ার স্বপ্ন হাজার হাজার পরীক্ষার্থীর থাকলেও খুব কম সংখ্যক পরীক্ষার্থীই সেই সাফল্য, কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যান। আর এই লড়াইতে একবার-দুবার এমনকী তিনবারও ব্যর্থ হয়েছেন অনেকে, কিন্তু কেউ হাল ছেড়ে দিয়েছেন আর কেউ হাল না ছেড়ে ধৈর্য আর কঠিন পরিশ্রমের পরীক্ষা দিয়েছেন। তেমনই এক অনন্য নজির গড়েছেন বিশাল নারওয়াড়ে (Vishal Narwade)। এক-দু'বার নয়, ৫ বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি বিশাল। কিন্তু লড়াই জারি রেখে ৬ষ্ঠবারেই ইউপিএসসি (UPSC Exam) উত্তীর্ণ হন বিশাল। কীভাবে এল সাফল্য ?

বিশালের প্রস্তুতি

মহারাষ্ট্রের লাতুর জেলায় বড় হয়ে উঠেছেন বিশাল নারওয়াড়ে (Vishal Narwade)। জবলপুরের আইআইটি থেকে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং পড়তেন বিশাল। সেই ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই সিভিল সার্ভিসে আসার স্বপ্ন জেগে ওঠে বিশালের মনে। শুরু হয় UPSC পরীক্ষার প্রস্তুতি। কিন্তু তাঁর সেই দেশসেবার ইচ্ছে খুব সহজে পূর্ণ হয়নি।

ব্যর্থতা, আবার চেষ্টা, অবশেষে সাফল্য

একবার-দু'বার নয়, পাঁচবার পরীক্ষা দিয়েছিলেন বিশাল নারওয়াড়ে (Vishal Narwade)। কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হন। কিন্তু হাল ছেড়ে দেননি তিনি। আরও বেশি পরিশ্রম করেছেন বিশাল। আর তারপর ২০১৬ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। প্রথমে তিনি আইপিএস অফিসারের পদে নিযুক্ত হন এবং তারপর আবার একবার পরীক্ষায় বসেন, ২০১৯ সালে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হয়ে ওঠেন বিশাল নারওয়াড়ে। সেবারই ছিল তাঁর শেষ অ্যাটেম্পট, শেষ সুযোগ। আর সেবারেই সারা দেশের মধ্যে ৯১তম স্থান অর্জন করেন তিনি।  

কী মনে হয় বিশালের

বিশালের (Vishal Narwade) মনে হয় ইউপিএসসির প্রস্তুতি নেওয়ার সময় নিজের সঙ্গে অন্যদের কখনও তুলনা করা উচিত নয়। তিনি মনে করেন, প্রত্যেকটি মানুষের ক্ষমতা আলাদা আলাদা। এমনকী প্রত্যেকের পড়ার ধরনও আলাদা আলাদা। এই পরিস্থিতিতে সকলের নিজের প্রতি বিশ্বাস রেখে সঠিক লক্ষ্যের পথে এগিয়ে চলা উচিত। আর এর পাশাপাশি নিজের উৎসগুলি বারবার বদলে ফেলা ঠিক নয়। যে বই পড়া হচ্ছে, সেটা বারবার বদলাতে থাকলে প্রস্তুতি কখনও সম্পূর্ণ হবে না।

পরীক্ষার্থীদের জন্য বিশালের পরামর্শ

বিশাল নারওয়াড়ে মনে করেন এই ইউপিএসসি পরীক্ষার সিলেবাসটি অনেকটাই বিস্তৃত এবং সেই জন্য প্রতিটি বিষয়ের নম্বর বিভাজনের কথা মাথায় রেখে নিজের অগ্রাধিকার ঠিক করে নিতে হবে। তারপর সেই অনুযায়ী নির্ঘণ্ট তৈরি করে নিতে হবে ছাত্র-ছাত্রীদের। প্রতিটি বিষয় গভীরভাবে পড়তে হবে, পড়ার সময় নোটস নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুনর্পাঠ।

আরও পড়ুন: HS New Rule: বছরে দুবার উচ্চমাধ্যমিক, সেমিস্টার প্রস্তাবে সিলমোহর রাজ্যের

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget