এক্সপ্লোর

Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  

SBI IBPS Bank Jobs: ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ছাড়াও স্পেশ্যালিস্ট নিয়োগ করছে সরকারের বিভিন্ন সংস্থা। জেনে নিন, আবেদনের যোগ্যতা, শেষ তারিখ।

SBI IBPS Bank Jobs: ভাল চাকরির সুবর্ণ সুযোগ। অগাস্টেই পাচ্ছেন বহু সরকারি পদে আবেদন করার সুবিধা। ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ছাড়াও স্পেশ্যালিস্ট নিয়োগ করছে সরকারের বিভিন্ন সংস্থা। জেনে নিন, আবেদনের যোগ্যতা, শেষ তারিখ।

কোন কোন হেভিওয়োট কোম্পানিতে কাজের সুযোগ
সরকারি কোম্পানিতে কাজের সুযোগের ক্ষেত্রে সবার আগে নাম রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের। ৯৭৬৬টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ ছাড়াও IBPS, SBI স্পেশ্যাল ক্যাডার ছাড়াও HPCL-এর বিভিন্ন পদে শুরু হয়েছে নিয়োগ। অগাস্টেই চাকরিপ্রার্থীরা পাচ্ছেন এই কোম্পানিগুলিতে আবেদনের সুযোগ।

SBI দেশের ৯৭৬৬টি পদে করছে এই নিয়োগ
বর্তমানে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক দিচ্ছে কাজের সুযোগ । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ। জুনিয়র অ্য়াসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্য়ান্ড সেলস) পদের জন্য এই নোটিফিকেশন জারি হয়েছে। সব মিলিয়ে ৯৭৬৬টি পদে হচ্ছে এই নিয়োগ। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক (State Bank)। ১১ অগাস্ট এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SBI ।

জেনে নিন আবেদনের শেষ দিন কবে
১১ অগাস্ট থেকে স্টেট ব্যাঙ্কের এই পদগুলিতে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ৯৭৬৬টি পদে নিয়োগের মধ্যে ৭৬৮০ টি পদ রেগুলার পোস্টের জন্য় রাখা হয়েছে। বাকি ২০৮৬টি ফাঁকা থাকা পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে সব পেয়ে যাবেন।  

Bank of Baroda করছে নিয়োগ
 যদি নামী ব্যাঙ্কে কাজ করতে চান তাহলে রয়েছে সুখবর। ব্যাঙ্ক অফ বরোদা ২০৬টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। স্পেশ্যালিস্ট অফিসার পদে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করেছে ব্যাঙ্ক। ডিজিটাল ব্য়াঙ্কিং ইনফরমেশন সিকিউরিটি, সিকিউরিটি, এন্টারপ্রাইস ডেটা ম্যানেজমেন্ট অফিস, কর্পোরেট অ্য়াকাউন্ট ও ট্যাক্সেসন প্ল্যানিং, ফেসিলিটি ম্যানেজমেন্টের মতো পদে হবে এই নিয়োগ।

কোন কোন পদে হচ্ছে এই নিয়োগ
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০৬টি স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে। ৬ অগাস্ট থেকে অনলাইনে শুরু হয়ে গেছে সেই আবেদনের প্রক্রিয়া। ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার, টেকনিক্যাল অফিসার ,প্রোডাক্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট, ইনফরমেশন সিকিউরিটি অফিসার, সিকিউিটি ম্যানেজার ছাড়াও অনেক ট্য়াক্স সম্পর্কিত পদে হবে এই নিয়োগ।

NTPC-তে রয়েছে বড় কাজের সুযোগ
আপনিও যদি সরকারি সংস্থায় কাজ করতে চান, তাহলে রয়েছে দারুণ সুযোগ। সম্প্রতি NTPC লিমিটেড বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপানর কাছেও যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে, তাহলেই এখনই আবেদন করুন। চলতি মাসের এই দিনে বন্ধ হয়ে যাবে আবেদনের দিনক্ষণ।

কবে থেকে, কোন কোন পদে হবে নিয়োগ
সব মিলিয়ে ১৩৫টি পদে নিয়োগ করবে NTPC লিমিটেড। এখানে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ছাড়াও ইনস্ট্রমেনটেশন ডিপার্টমেন্টেও হবে নিয়োগ। ১২ অগাস্ট থেকে এই পদে আবেদন করতে পারবেন। মনে রাখবেন এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ২৬ অগাস্ট। এর জন্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

HPCL-এ হচ্ছে নিয়োগ
হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বর্তমানে কোম্পানির জন্য টেকনিক্যাল ও প্রফেশনাল প্জিশনের জন্য লোক নিয়োগ করছে। এই পদে বয়সসীমা ও যোগ্যতা বিভিন্ন পদের জন্য় আলাদা আলাদা করে রাখা হয়েছে। এই পদে চাকরিপ্রার্থীদের নির্বাচন কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ টাস্ক ও অন্টারভিউয়ের ওপর নির্ভর করছে। 

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget