এক্সপ্লোর

IAS Success Story: পারিবারিক অনটন পেরিয়েও পরপর দু'বার UPSC উত্তীর্ণ, ২২ বছরেই IAS দিব্যা তনওয়ার

Divya Tanwar: পরপর দু'বার UPSC পরীক্ষায় সফল হয়ে নজরকাড়া দৃষ্টান্ত গড়েছেন হরিয়ানার দিব্যা তনওয়ার। মাত্র ২২ বছরেই IAS হন তিনি। সবথেকে কনিষ্ঠ মহিলা IAS অফিসার হিসেবে উঠে আসে তাঁর নাম।

Success Story:  দু-তিনবার পরীক্ষা দিয়েও অনেকে সফল হন না, কিন্তু পরপর দু'বার UPSC পরীক্ষায় সফল হয়ে এমন দৃষ্টান্ত কজন গড়তে পারে ? কঠোর পরিশ্রম আর নিষ্ঠার জোরেই সাফল্য পেয়েছেন দিব্যা (Divya Tanwar)। দিব্যা তনওয়ার। দেশের সবথেকে কঠিন পরীক্ষাতেও কীভাবে লক্ষ্যে অবিচল থেকে উত্তীর্ণ হওয়া যায় তা দেখিয়ে দিয়েছেন দিব্যা।

কষ্টেই পড়াশোনা

হরিয়ানার মহেন্দ্রগড়ে বড় হয়ে উঠেছেন দিব্যা তনওয়ার। সেখানকার সরকারি বিদ্যালয়েই পড়াশোনা করেছেন তিনি। তারপর মহেন্দ্রগড়ের নভোদয় বিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা শেষ করেন দিব্যা। বিজ্ঞানে স্নাতক পাশ করেই UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। সেই সময় তাঁর পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল ছিল না। ২০১১ সালে দিব্যার (Divya Tanwar) বাবা মারা যান। তারপর থেকে খুব কষ্টেই দিন কাটত তাঁদের। এত কষ্টের মধ্যে থেকেও সমস্ত অসচ্ছলতা সহ্য করেও দিব্যার মা ববিতা তনওয়ার নিজের দায়িত্বেই তাঁর তিন মেয়েকে বড় করে তুলেছেন। দিব্যার পাশে ছিলেন তিনি সবসময়। দিব্যা যাতে ঠিকমত পড়াশোনা করতে পারে, তাঁর যাতে কোনও অসুবিধে না হয় সে ব্যাপারে তিনি সবসময় খেয়াল রাখতেন।

কঠোর পরিশ্রম আর নিষ্ঠা

UPSC পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় দিনে প্রায় ১০ ঘণ্টা করে পড়াশোনা করতেন দিব্যা তনওয়ার। আর পরিশ্রমই সাফল্যের মূলমন্ত্র। আর তাই ঘটল দিব্যার জীবনেও। প্রথম চেষ্টাতেই মাত্র ২১ বছর বয়সে ২০২১ সালে UPSC পরীক্ষায় ৪৩৮ র‍্যাঙ্ক করেন দিব্যা (Divya Tanwar) এবং IPS অফিসার হিসেবে নির্বাচিত হন। যদিও তাঁর ইচ্ছে ছিল IAS হওয়ার। আর তাই ফের একবার পরের বছর অর্থাৎ ২০২২ সালে পরীক্ষায় বসেন তিনি। সেবারেও সাফল্য হাতের মুঠোয়। ২১ বছরে IPS এবং ২২ বছরে IAS উত্তীর্ণ হন দিব্যা তনওয়ার। ১০৫ র‍্যাঙ্ক অর্জন করে IAS হয়েছিলেন দিব্যা।

অনুপ্রেরণার নাম দিব্যা

কোনও রকম কোচিং নেননি দিব্যা। কোচিং ছাড়াই তাঁর এই সাফল্য নজরকাড়া। সমাজমাধ্যমে এখন খুবই জনপ্রিয় তিনি। প্রায় ৯০ হাজারেরও বেশি অনুগামী রয়েছে তাঁর। দিব্যা তাঁর জীবন দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন যে কোনও বাধাই বাধা নয়। অর্থনৈতিক অসচ্ছলতা কখনই সাফল্যের প্রতিবন্ধকতা হতে পারে না।  

আরও পড়ুন: UPSC: 'তাঁর মতো ভুল আর কেউ না করুক', GSI-তে সপ্তম হয়ে পরীক্ষার্থীদের 'সাহায্যের বার্তা' বঙ্গ সন্তানের

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget